Author Archives: News Desk

সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দেওয়া নিশ্চিত করেছে ২৩টি দল : জয়রাম রমেশ

নয়াদিল্লি : সোমবার দুপুর ১২টায় দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের জনবন্ধন বৈঠকে ২৩টি রাজনৈতিক দল যোগ দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছে। রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে একথা জানান কংগ্রেস নেতা জয়রাম রমেশ| তিনি এদিন বলেন, এমন কিছু দলও রয়েছে যারা নিজস্ব কিছু কারণে এই বিশেষ বৈঠকটিতে উপস্থিত থাকতে পারবে না| যদিও তারা মোদী সরকারের নীতির বিরুদ্ধে […]

“তৃণমূলের অপকর্মের ফলেই মানুষ আজ তাদের বিরুদ্ধে”, দাবি অগ্নিমিত্রার

শিলিগুড়ি : “তৃণমূল নেতারা তোলাবাজি ও লুঠপাটে মত্ত । তাদের অপকর্মের ফলেই মানুষ আজ তাদের বিরুদ্ধে এমন স্লোগান তুলছে। জনতা তাদের প্রকৃত চরিত্র চিহ্নিত করে নিয়েছে।” এভাবেই তীব্র আক্রমণ শানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজি, নিয়োগ দুর্নীতি ও উন্নয়নমূলক কাজে গাফিলতির অভিযোগে রবিবার শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে অবতরণের পর সাংবাদিকদের মুখোমুখি হন […]

কাপড়ের স্তূপের নিচে লুকিয়েও রক্ষা নয়, গ্রেফতার তৃণমূল নেতা

হাওড়া : আবাসন প্রকল্পের টাকা কাটমানি হিসেবে নেওয়ার অভিযোগে পুলিশের খোঁজে থাকা এক তৃণমূল নেতাকে কাপড়ের গুদামে শাড়ির স্তূপের নিচে লুকিয়ে থাকার অবস্থায় গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার উদয়নারায়ণপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। পুলিশের অভিযানের সেই ভিডিও ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির […]

সোমবারই প্রাক্তন মন্ত্রী অরূপকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ

কলকাতা : মেসিকাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সপ্তাহ দু’য়েক সময় চেয়েছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু সেই সময়সীমা দিতে নারাজ বিধাননগর পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে […]

তৃণমূল ভবনে কাউন্সিলরদের বৈঠক বাতিল মমতার

কলকাতা : তৃণমূল ভবনেও ডিম ছোড়ার আশঙ্কা! কাউন্সিলরদের উপর জনরোষ আছড়ে পড়ার সম্ভাবনা! আসতে নারাজ অনেক জনপ্রতিনিধি। তাতেই রবিবার বিকেলে বাইপাসের ধারে তৃণমূল ভবনে কাউন্সিলরদের নিয়ে বৈঠক বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিকেল সাড়ে তিনটেয় তৃণমূল ভবনে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিজেপি বিক্ষোভ দেখাতে পারে। পাশাপাশি জনতা ডিম ছুড়তে পারেন বলেও শঙ্কা। এই খবর এসেছে […]

আহত অশোক ভট্টাচার্যকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শিলিগুড়ি: শনিবার বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএমের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্য। বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। বর্ষীয়ান এই বাম নেতার অসুস্থতার খবর পেয়েই তাঁর স্বাস্থ্যের খোঁজ নিতে ফোন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফোনালাপে মুখ্যমন্ত্রী জানান, আগামী কয়েকদিনের মধ্যেই তাঁর উত্তরবঙ্গ সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে, সেই সময় শিলিগুড়িতে এসে […]

News Update : গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন

কলকাতা : রবিবার দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার টানটান নাটকের পর গ্রেফতার হলেন কলকাতা পুরসভার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমুদ্দিন। এদিন সকালে জোড়াসাঁকো এলাকায় তাঁর বাড়ি থেকেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল থেকেই মহম্মদ জসিমুদ্দিনের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। অভিযোগ, তদন্তকারীদের দেখেও দীর্ঘক্ষণ বাড়ির […]

রবিবার থেকে বন্ধ হাওড়ার বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহনের চলাচল

হাওড়া : উত্তর হাওড়াবাসীর দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। অবশেষে গতি আসতে চলেছে গুরুত্বপূর্ণ বেনারস রোডস্থিত রেল ওভার ব্রিজ প্রকল্পের কাজে। রবিবার থেকেই সালকিয়া এবং লিলুয়ার বামুনগাছির সংযোগকারী বেনারস ব্রিজে ভারী ও মাঝারি যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। রেল ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আটকে থাকা নতুন সেতুর অ্যাপ্রোচ রোড […]

২৯ টাকা বাড়ল গৃহস্থালির রান্নার গ্যাসের দাম

নয়াদিল্লি : ফের বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের দাম। শনিবার মধ্যরাতের পর থেকে ঘরে ব্যবহৃত রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে গেল অনেকটাই। জানা গেছে, প্রতিটি ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৯ টাকা। গত তিন মাসে গৃহস্থের এলপিজি সিলিন্ডারের এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল। ঘনঘন বাণিজ্যিক গ্যাসের দাম নড়াচড়া করলেও, একটা দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত ছিল […]

ইতিহাসের পাতায় ০৭ জুন

১. ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ১৮৯৩ (মহাত্মা গান্ধীর জীবনে যুগান্তকারী ঘটনা): দক্ষিণ আফ্রিকার পিটারমারিৎজবার্গ (Pietermaritzburg) রেলওয়ে স্টেশনে প্রথম শ্রেণির ট্রেনের বৈধ টিকিট থাকা সত্ত্বেও কেবল বর্ণবৈষম্যের কারণে তরুণ মোহনদাস করমচাঁদ গান্ধীকে ট্রেন থেকে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। এই অপমানজনক ঘটনাই তাঁর দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং বর্ণবাদের বিরুদ্ধে তাঁর ঐতিহাসিক অহিংস আন্দোলন বা ‘সত্যাগ্রহ’-এর ভিত্তিপ্রস্তর […]