সোমবারই প্রাক্তন মন্ত্রী অরূপকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ

কলকাতা : মেসিকাণ্ডে হাজিরা দেওয়ার জন্য সপ্তাহ দু’য়েক সময় চেয়েছিলেন অরূপ বিশ্বাস। কিন্তু সেই সময়সীমা দিতে নারাজ বিধাননগর পুলিশ। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে সোমবারই বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৭ মে শতদ্রু দত্ত বিধাননগর দক্ষিণ থানায় অরূপের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহতির ৩(৫)/ ৩০৮ (২)/ ৩১৮(৪)/৩৫১(২)/৬১(২) ধারা অর্থাৎ টিকিটে কালোবাজারি, চাঁদাবাজি, অপরাধমূলক ভীতি প্রদর্শন, মেসির ইভেন্টের নিরাপত্তায় গাফিলতি, প্রতারণা ইত্যাদির অভিযোগ এনেছেন মেসির গোট টুরের আয়োজক শতদ্রুবাবু।

তাঁর অভিযোগ, মেসি ইভেন্টের জন্য প্রায় ২২ হাজার টিকিট কালোবাজারি করেছেন প্রাক্তন মন্ত্রী। এর পাশাপাশি শতদ্রুবাবুর অভিযোগ, গা জোয়ারি করে, প্রভাব খাটিয়ে মেসির কাছাকাছি চলে এসেছিলেন তিনি। বিনা অনুমতিতে মেসির গায়ে হাতও দিয়েছিলেন।

ভাই স্বরূপ বিশ্বাস আগেই জেলে ঢুকেছেন। এবার কি রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পালা?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − two =