Author Archives: News Desk

ইতিহাসের পাতায় ১০ জুন

১. বিশ্ব ইতিহাস ও রাজনীতি ১১৯০ (ফ্রেডরিক বারবারোসার মৃত্যু): পবিত্র রোমান সম্রাট ফ্রেডরিক বারবারোসা তৃতীয় ক্রুসেডের সময় আনাতোলিয়ার সালেফ নদীর তীরে ডুবে মারা যান। ১৯৪০ (ইতালির অংশগ্রহণ): দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালি আনুষ্ঠানিকভাবে ফ্রান্স এবং ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অক্ষশক্তির পক্ষে যোগ দেয়। ১৯৬৭ (ছয় দিনের যুদ্ধের সমাপ্তি): আরব-ইসরায়েল যুদ্ধের বা ‘ছয় দিনের যুদ্ধ’-এর অবসান […]

পঞ্জিকা : ১০ জুন, ২০২৬ (বুধবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫১ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২০ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি: দশমী তিথি (দুপুর ৩টের পর থেকে একাদশী তিথি শুরু হওয়ার সম্ভাবনা) নক্ষত্র: রেবতী নক্ষত্র (সন্ধ্যা পর্যন্ত), এরপর অশ্বিনী নক্ষত্র শুভ সময় (Muhurat) ব্রহ্ম মুহূর্ত: ভোর ০৩:১৫ মিনিট থেকে ০৪:০৩ মিনিট পর্যন্ত অভিজিৎ […]

বুধবার (১০ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। নতুন কোনো কাজের দায়িত্ব আসতে পারে, যা আপনার ক্যারিয়ারের জন্য লাভজনক হবে। তবে অতিরিক্ত খরচের কারণে কিছুটা চিন্তিত থাকতে পারেন। বৃষ (Taurus): পারিবারিক জীবনে কোনো খুশির খবর আসতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো অংশীদারের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। শারীরিক দিক থেকে একটু ক্লান্ত বোধ করতে পারেন, তাই […]

‘ধাম’ শব্দ বাদ, দিঘার জগন্নাথ মন্দির হবে সাংস্কৃতিক কেন্দ্র

পূর্ব মেদিনীপুর : রাজ্যে পালাবদলের পরে মঙ্গলবার দিঘার জগন্নাথধাম থেকে ‘ধাম’ শব্দটি প্রত্যাহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে দিঘার জগন্নাথ মন্দির, শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র নামে পরিচিত হবে। পুরীর সাংসদ সম্বিত পাত্রকে পাশে বসিয়ে এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। দিঘায় জগন্নাথ মন্দিরকে বিগত সরকার ‘জগন্নাথ ধাম’ হিসাবে চিহ্নিত করেছিল। […]

ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রতিশ্রুতি প্রার্থনা দেবের, মুখ্যমন্ত্রী শুভেন্দুর আশ্বাস

পূর্ব মেদিনীপুর : ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণ নিয়ে তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব) কে কথা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশ্বাস দিয়েছেন দ্রুত সেই কাজ হবে। কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, “নির্বাচনের সময় রাজনীতি করব। সারা বছর উন্নয়ন হবে। ঘাটালের সাংসদ ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বলেছেন। আমরা করব। উন্নয়নের স্বার্থে সবাই এক হয়ে গিয়েছে।” মঙ্গলবার কোলাঘাটে […]

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের একাধিক বিধায়ক, সাংসদ

পূর্ব মেদিনীপুর : মঙ্গলবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক সভায় হাজির তৃণমূলের দুই বিদ্রোহী সাংসদ দেব এবং জুন মালিয়া। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত তৃণমূলের বিদ্রোহী বিধায়ক শিউলি সাহাও। বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েই কোলাঘাটের বলাকা মঞ্চে আয়োজিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে হাজির হন তৃণমূল কংগ্রেসের বেসুরো বিধায়ক, সাংসদরা। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাকে […]

তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই : কেশব প্রসাদ মৌর্য

লখনউ : পশ্চিমবঙ্গের পালাবদলের পর প্রায় এক মাসের মধ্যেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিদ্রোহ। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই। মঙ্গলবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি মনে করি, যে দলের কোনও আদর্শ বা দূরদর্শী […]

তৃণমূলের “বিজেপিকরণ”-এর আশঙ্কা প্রকাশ বাবুল সুপ্রিয়র

কলকাতা : তৃণমূলের রাজ্যসভা সাংসদ বাবুল সুপ্রিয় তাঁর অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি দীর্ঘ ব্যঙ্গাত্মক পোস্ট শেয়ার করে পশ্চিমবঙ্গের পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ কটাক্ষ করেছেন। দলবদল, নেতাদের রাজনৈতিক আনুগত্যের পরিবর্তন এবং বিভিন্ন দলের মধ্যে বাড়তে থাকা ঘনিষ্ঠতা নিয়ে তিনি তীব্র অথচ কৌতুকপূর্ণ মন্তব্য করেছেন। বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সেই বিবৃতির কথা উল্লেখ করে বাবুল […]

ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তের দিকে ছোঁড়া হল গোবর, ডিম

কলকাতা : তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে ঘিরে চরম উত্তেজনা ছড়ালো বিধাননগর উত্তর থানা চত্বরে। মঙ্গলবার বিধাননগর উত্তর থানা থেকে বেরোনোর সময়ে ক্ষুব্ধ জনতার রোষের মুখে পড়েন তিনি। তাঁকে লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম এবং গোবর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, ক্ষোভের হাত থেকে বাঁচতে গাড়ির জানলার কাঁচে কাগজ দিয়ে নিজের মুখ আড়াল […]

শুভেন্দু সরকারের এক মাস : অবৈধ অনুপ্রবেশকারী ও দুর্নীতির বিরুদ্ধে নিলেন কঠোর পদক্ষেপ

কলকাতা : পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গঠিত নতুন সরকারের প্রথম এক মাস পূরণ হলো। ব্রিগেড প্যারেড ময়দানে গত মাসের ৯ তারিখে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর, শুভেন্দু অধিকারী দুর্নীতি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি সরকার দায়িত্ব নিয়ে প্রথম মাসেই মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করেছে, যার অধীনে ইতিমধ্যেই […]