তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই : কেশব প্রসাদ মৌর্য

লখনউ : পশ্চিমবঙ্গের পালাবদলের পর প্রায় এক মাসের মধ্যেই ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে। দলের অন্দরেই তৈরি হয়েছে বিদ্রোহ।

এমতাবস্থায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কোনও চিন্তাধারা ও আদর্শ নেই।

মঙ্গলবার লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেশব প্রসাদ মৌর্য বলেন, “আমি মনে করি, যে দলের কোনও আদর্শ বা দূরদর্শী লক্ষ্য নেই, তাদের পরিণতি শেষ পর্যন্ত এমনই হয়।” তিনি আরও বলেন, “আমি শুধু এটুকুই বলব, এসপি, কংগ্রেস ও বিএসপি—সবাই মিলে (২০২৭ সালের উত্তর প্রদেশ নির্বাচনে) লড়ুক কিংবা আলাদাভাবে— পদ্মফুল ফুটবেই এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠিত হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 19 =