Author Archives: News Desk

মমতার কংগ্রেসে যোগ নিয়ে লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক কংগ্রেসের

নয়াদিল্লি : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে যোগ নিয়ে জল্পনা চলছে বিভিন্ন মহলে। লক্ষ্মীবারই নয়াদিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক ডাকল হাত শিবির। প্রশ্ন উঠেছে, সেখানেই কি মমতাকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে? প্রস্তাবিত বৈঠকে দলের সব রাজ্যের প্রদেশ সভাপতি, এবং সব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকদের তলব করা হয়েছে। মাত্র একদিনের নোটিসে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব এই ধরনের বৈঠক ডাকছে, সেটা […]

মালদায় বাড়ল হোল্ডিং সেন্টারের সংখ্যা, অবৈধ অনুপ্রবেশকারীদের রাখতে চালু তৃতীয় কেন্দ্র

মালদা : রাজ্যে অবৈধ অনুপ্রবেশ রুখতে প্রশাসনের তৎপরতার মধ্যেই মালদা জেলায় আরও একটি হোল্ডিং সেন্টার চালু করা হল। এর ফলে জেলায় হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন। বুধবার প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে এই তিনটি কেন্দ্রে দেড়শোরও বেশি বাংলাদেশি নাগরিককে রাখা হয়েছে, যাঁদের অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, প্রথমে ইংরেজবাজারের […]

মমতা-সনিয়ার বৈঠকের পরদিনই রাহুল-অভিষেকের সাক্ষাৎ

নয়াদিল্লি : মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এ বার ১০ জনপথে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে ওই বাড়িতেই রাহুল গান্ধীর সঙ্গে দেখা করলেন অভিষেক। রাজনৈতিক মহলের একাংশের মতে, দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন মমতা এবং অভিষেক। সেই কারণেই মমতা-সনিয়া বৈঠকের পরের দিনই অভিষেক রাহুলের দুয়ারে গেলেন বলে মনে করছেন অনেকে। মঙ্গলবার […]

প্রশাসনে ব্যাপক রদবদল, ১৮টি দফতরের সচিব স্তরে বড় পরিবর্তন পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা  : রাজ্য প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একসঙ্গে ১৮টি দফতরের সচিব ও শীর্ষ আধিকারিক পদে ব্যাপক রদবদল আনা হয়েছে। সরকারি কাজের গতি বাড়াতে এবং প্রশাসনিক পরিকাঠামো আরও ঢেলে সাজাতেই নবান্নের তরফ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা […]

রাজ্যসভা থেকে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের ইস্তফা

নয়াদিল্লি : পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। বেশ কিছু সময় ধরেই ঘাসফুল শিবিরের অন্দরে যে তীব্র ডামাডোল চলছিল এবং সুস্মিতা দেব যে কোনও মুহূর্তে দল ও সাংসদ পদ ছাড়তে পারেন— সেই আশঙ্কা মিলে গেল ‍বুধবার। লোকসভা নির্বাচনের ধাক্কা সামলানোর আগেই এবার দেশের উচ্চকক্ষ বা রাজ্যসভাতেও কার্যত নজিরবিহীন ভাঙন ও রক্তক্ষরণের মুখে পড়েছে রাজ্যের […]

বিদ্রোহী গোষ্ঠীতে মালা রায়, দক্ষিণ কলকাতাও হাতছাড়া তৃণমূলের

নয়াদিল্লি : লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক সাংসদের দলত্যাগের ধাক্কায় যখন তৃণমূলের অস্তিত্বই সংকটে, ঠিক তখনই এল সবচেয়ে বড় রাজনৈতিক ধাক্কা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা নির্বাচন কেন্দ্র এবং তাঁর খাসদুর্গ বলে পরিচিত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রেও বড়সড় ভাঙন ধরে গেল। বিদ্রোহী শিবিরে যোগ দিচ্ছেন দক্ষিণ কলকাতার প্রবীণ ও প্রভাবশালী তৃণমূল সাংসদ মালা রায়। […]

এক ক্লিকে রাজ্য সরকারের মন্ত্রিসভার সম্পূর্ণ তালিকা দেখুন

কলকাতা : অবশেষে ঘোষিত হল পশ্চিমবঙ্গের নয়া মন্ত্রিসভার সদস্যদের নাম। সঙ্গে দফতর বন্টনের তালিকাও। মুখ্যমন্ত্রীর হাতে স্বরাষ্ট্র, তথ্য ও সংস্কৃতি, ভূমি ও ভূমি সংস্কার, বিদ্যুৎ, কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার)। ১৩ পূর্ণমন্ত্রী তাপস রায়— শিল্প, অপ্রচলিত শক্তি দফতর। দীপক বর্মণ— স্কুল শিক্ষা, আবাসন, এমএসএমই, বস্ত্র। অর্জুন সিংহ— পরিবহণ, শ্রম। জগন্নাথ চট্টাপাধ্যায়— উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষা। […]

মোদীজি বিশ্বাস করেন প্রতিটি ভারতীয়ই দেশ গঠনের অপরিহার্য স্তম্ভ : শুভেন্দু অধিকারী

কলকাতা : ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একটানা দায়িত্ব পালনের নজির গড়েছেন নরেন্দ্র মোদী। বুধবার জওহরলাল নেহরুকেও ছাপিয়ে গেলেন তিনি। গৌরবের এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক্স মাধ্যমে শুভেন্দু জানিয়েছেন, মোদীজি বিশ্বাস করেন প্রতিটি ভারতীয়ই দেশ গঠনের অপরিহার্য স্তম্ভ। বুধবার এক্স মাধ্যমে মুখ্যমন্ত্রী শুভেন্দু জানান, “৪,৩৯৯ দিনেরও বেশি সময় ধরে অবিচল নিষ্ঠার সঙ্গে মোদীজি […]

আলিপুরে জেলা পরিষদের দফতরে আগুন, ছড়ালো আতঙ্ক

কলকাতা : আলিপুরে আগুন লাগল সরকারি দফতরে। বুধবার সকাল ৯.৪৫ মিনিট নাগাদ আলিপুর আদালতের কাছে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের বহুতল দফতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন স্থানীয়েরা। তার পরেই খবর দেওয়া হয় দমকলকে। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, বাতানুকূল যন্ত্রে শর্ট সার্কিটের কারণে আগুন […]

প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি মোদীর, বিদেশ থেকে পেলেন শুভেচ্ছা

নয়াদিল্লি : প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন নরেন্দ্র মোদী। তিনিই ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এই মালফলক তথা গৌরবের মুহূর্তে বিদেশ থেকেও শুভেচ্ছা পেয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি টুইট করেছেন, “ভারতের দীর্ঘতম […]