Author Archives: News Desk

ঔদ্ধত্যে রুষ্ট হয়ে মামলা ছাড়লেন কল্যাণ, দায়ী করলেন দল শেষ হওয়ার জন্যও

কলকাতা : তৃণমূলের এই ভাঙন পর্বে যিনি জোর গলায় মমতার পাশে দাঁড়িয়েছিলেন, সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও এ বার বিদ্রোহী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ঔদ্ধত্যে’ রীতিমতো চটে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদের ঘোষণা, ‘‘মমতাদিকে বেছে নিতে হবে, দলে কে থাকবে, আমি না অভিষেক।’’ বৃহস্পতিবার বিধায়কদের সই জাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাই কোর্টে অভিষেকের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়ে […]

বামনগোলায় তৃণমূল প্রার্থী অমল কিস্কুকে ঘিরে বিক্ষোভ, ‘চোর’ স্লোগান ও ডিম ছোড়ার অভিযোগ

মালদা : মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা শিক্ষক অমল কিস্কুকে ঘিরে বৃহস্পতিবার বামনগোলা ব্লকের পারহবিনগর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় গ্রামবাসীদের একাংশ তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেন এবং ডিম ছোড়ার অভিযোগ ওঠে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অমল কিস্কু পারহবিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবেও কর্মরত। গ্রামবাসীদের অভিযোগ, ২০২৬ সালে বিধানসভা […]

ফের ধাক্কা খেল তৃণমূল, রাজ্যসভা থেকে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

নয়াদিল্লি : ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল। কোয়েল ইস্তফা দেওয়ার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা কমে হল ৯। চলতি সপ্তাহে রাজ্যসভার চতুর্থ তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। এর আগে সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দেন। আর […]

চার বছর পর মহিষাদলে ১০০ দিনের কাজের সূচনা, খুশি শ্রমিকরা

মহিষাদল : দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর পূর্ব মেদিনীপুরের মহিষাদলে ফের শুরু হল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের (১০০ দিনের কাজ) কাজ। বৃহস্পতিবার মহিষাদল ব্লকের ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের কেশবপুর জালপাই এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এদিন শ্রী শ্রী বিশালক্ষ্মী জিউ মাতা সেবাহিত মন্দির সংলগ্ন পুকুর সংস্কারের কাজের মাধ্যমে […]

ভাঙন ধরেই চলেছে তৃণমূলে, রাজ্যসভা থেকে ইস্তফা প্রকাশ বরাইকের

নয়াদিল্লি : তৃণমূল কংগ্রেসে একের পর এক ভাঙন ধরেই চলেছে। জল্পনায় সিলমোহর দিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে এ বার পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেসের প্রকাশ চিক বরাইক। চলতি সপ্তাহে রাজ্যসভার তৃতীয় তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি। সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেবের পর তিনিই তৃতীয় সাংসদ যিনি এমনটি করলেন। বৃহস্পতিবার রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন প্রকাশ চিক […]

মুর্শিদাবাদে পিকআপ ভ্যানে ধাক্কা ই-রিকশার, আহত ৬ পড়ুয়া

মুর্শিদাবাদে : স্কুলে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল স্কুলপড়ুয়া বোঝাই একটি ই-রিকশা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় ৬ পড়ুয়া আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া ই-রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা […]

ঝড়-বৃষ্টিতে নামল তাপমাত্রা, বর্ষার আগমনের প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা আনুষ্ঠানিক ভাবেই প্রবেশ করে গিয়েছে। ফলে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ঝড়-বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গেও, এবার এখানে শুধু বর্ষার আগমনের প্রতীক্ষা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি চলবে আগামী রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, […]

ইতিহাসের পাতায় ১১ জুন

১. বিশ্ব ইতিহাস ও রাজনীতি ১৭৭০ (কুক-এর অস্ট্রেলিয়া আবিষ্কার): ক্যাপ্টেন জেমস কুক গ্রেট ব্যারিয়ার রিফে জাহাজ দুর্ঘটনার সম্মুখীন হন, যার মাধ্যমে তিনি অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চলগুলো আনুষ্ঠানিকভাবে মানচিত্রভুক্ত করা শুরু করেন। ১৯৬৩ (ভিয়েতনামে আত্মাহুতি): ভিয়েতনামের সাইগনে বৌদ্ধ ভিক্ষু থিক কুয়াং ডুক, দক্ষিণ ভিয়েতনামের সরকারের বৌদ্ধ নিপীড়নের প্রতিবাদে নিজের গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন। এই মর্মান্তিক […]

পঞ্জিকা : ১১ জুন, ২০২৬ (বৃহস্পতিবার)

সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫২ মিনিট সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:২১ মিনিট পঞ্চাঙ্গ উপাদানসমূহ বাংলা তারিখ: ২৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ তিথি: কৃষ্ণ দ্বাদশী তিথি নক্ষত্র: অশ্বিনী নক্ষত্র যোগ: অতিগণ্ড যোগ করণ: কৌলব করণ শুভ ও অশুভ সময় ব্রহ্ম মুহূর্ত: ভোর ০৩:১৬ মিনিট থেকে ০৪:০৪ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত: সকাল ১১:২৬ মিনিট থেকে দুপুর ১২:১৪ মিনিট পর্যন্ত […]

বৃহস্পতিবার (১১ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে আপনার কাজের গতি ও দক্ষতা বাড়বে। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি বেশ ভালো। স্বাস্থ্যের দিকে সামান্য নজর দেওয়া প্রয়োজন, অযথা দুশ্চিন্তা এড়িয়ে চলুন। বৃষ (Taurus): পরিবারে কোনো শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের নতুন সুযোগ তৈরি হতে পারে। নিজের মনের কথা প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। মিথুন (Gemini): ভাষা, অনুবাদ […]