Author Archives: News Desk

অসমে দুর্ঘটাগ্রস্ত ভারতীয় বায়ুসেনার একটি কার্গো বিমান, হত এক

যোরহাট (অসম) : অসমের যোরহাটে ররৈয়ায় অবস্থিত ভারতীয় বায়ুসেনার (আইএএফ) ঘাঁটিতে আইএএফ-এর এএন-৩২ পণ্যবাহী (কার্গো) বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। সূত্রের খবর, এ ঘটনায় বায়ুসেনার জনৈক আধিকারিকের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছেন। তবে হতাহত সম্পর্কে এখও সরকারিভাবে সঠিক তথ্য প্রকাশ করা হয়নি। প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যে প্রকাশ, আজ শনিবার সকালে যোরহাটের ররৈয়া বায়ুসেনা ঘাঁটির রানওয়ে স্পর্শের সঙ্গে সঙ্গে […]

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে বিশ্বরেকর্ড কলকাতায় গড়ার উদ্যোগ, অনলাইন যোগাভ্যাসে অংশগ্রহণের আহ্বান

কলকাতা : আসন্ন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতায় আয়োজিত হতে চলেছে এক বিশেষ কর্মসূচি, যেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানকে ঘিরে দেশজুড়ে উৎসাহের আবহ তৈরি হয়েছে। ভারতের আয়ুষ মন্ত্রক বিশ্বের বৃহত্তম একক লাইভ যোগ অনুষ্ঠানের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে।এবারের যোগ দিবসের মূল প্রতিপাদ্য ‘যোগা ফর হেলদি এজিং’ বা সুস্থ বার্ধক্যের […]

ভোট-পরবর্তী হিংসা মামলায় উলুবেড়িয়ার তৃণমূল কাউন্সিলার তথা শিক্ষক নেতা নির্মল যাদব গ্রেফতার

উলুবেড়িয়া : ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেফতার হলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মল যাদব। শুক্রবার রাতে বাউড়িয়া থানার পুলিশ তাঁর নিজ বাসস্থান থেকে তাঁকে গ্রেফতার করে। শনিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর পাশাপাশি তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল […]

সরকারি সামগ্রিক মজুতের দায়ে ধৃত মেহেবুব রহমান

হুগলি : সরকারি ত্রাণের সামগ্রী বেআইনিভাবে মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মেহেবুব রহমানকে। তাঁর বাড়ি পুরশুড়ার ভাঙামোড়া গ্রাম পঞ্চায়েতের বৈকণ্ঠপুর গ্রামে। অভিযোগ, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার রাতে স্থানীয় বিজেপি কর্মীরা তাঁর বাড়ির পাশের একটি গোডাউনে হানা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুরশুড়া থানার পুলিশও। […]

মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিশ পুলিশের

কলকাতা : লিওনেল মেসির কলকাতা সফরে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে তৃতীয় বার নোটিস দিল পুলিশ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজির হতে বলা হয়েছে। এর আগে দু’বার অরূপকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ। দু’বারই তিনি হাজিরা এড়িয়েছেন। মেসি-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়েছেন অরূপ। হাইকোর্ট জানিয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত তাঁর […]

তৃণমূল আসলে ডাকাতদের একটি দল ছিল : প্রহ্লাদ যোশী

পুরী : কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা প্রহ্লাদ যোশী শনিবার সপরিবারের পুরীর জগন্নাথ মন্দিরে পূজার্চনা করেন। জগন্নাথ দেবের কাছে দেশের সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমি আগেও বলেছি: তৃণমূল একটি রাজনৈতিক দল ছিল না, বরং ছিল ডাকাতদের একটি দল। এখন যেহেতু দুর্নীতির কোনও […]

৩ জুলাই শুরু অমরনাথ যাত্রা, এবার জোরদার করা হচ্ছে নিরাপত্তা

নয়াদিল্লি : খুব বেশি সময় আর বাকি নেই, আগামী ৩ জুলাই থেকে শুরু হবে এই বছরের অমরনাথ যাত্রা। আসন্ন অমরনাথ যাত্রাকে নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। শুক্রবারই দিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে পুণ্যার্থীদের সুরক্ষা এবং গোটা যাত্রাপথে নজরদারি আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এই বছর […]

দু’তিন দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে, চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও রয়েছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এ […]

নিপায় উদ্বেগ কেরলমে, অভয় দিলেন মন্ত্রী মুরলীধরন

তিরুবনন্তপুরম : কেরলমে ফের উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস। কোঝিকোড় জেলার রামানাট্টুকারার ৪৩ বছর বয়সি এক ব্যক্তির শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি শুক্রবারই আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বর্তমানে ওই রোগীকে আইসোলেটেড ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩০ মে থেকে […]

এনডিএ সরকার যুবকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : এনডিএ সরকার যুবকেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, জোর দিয়ে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, “এনডিএ সরকার যুব-কেন্দ্রিক উন্নয়নের লক্ষ্যে অত্যন্ত নিরলসভাবে কাজ করে চলেছে। গত ১২ বছরের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো সেই আত্মবিশ্বাস, যার মাধ্যমে ভারতের তরুণরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের পথে এগিয়ে চলেছে। ‘স্টার্টআপ […]