দু’তিন দিনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে, চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

কলকাতা : উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে দেখা মেলেনি। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও, ভ্যাপসা গরমের অস্বস্তি এখনও রয়েছে। এমতাবস্থায় আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিভিন্ন জেলায় রয়েছে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

উত্তরবঙ্গে আপাতত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে। এ দুই জেলার সঙ্গে দার্জিলিং, কোচবিহার, কালিম্পঙেও আগামী শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ চলতে পারে।

উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। উত্তর বা দক্ষিণবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৪ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =