ভোট-পরবর্তী হিংসা মামলায় উলুবেড়িয়ার তৃণমূল কাউন্সিলার তথা শিক্ষক নেতা নির্মল যাদব গ্রেফতার

উলুবেড়িয়া : ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী হিংসা মামলায় এবার গ্রেফতার হলেন উলুবেড়িয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার নির্মল যাদব। শুক্রবার রাতে বাউড়িয়া থানার পুলিশ তাঁর নিজ বাসস্থান থেকে তাঁকে গ্রেফতার করে।

শনিবার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃত কাউন্সিলার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এর পাশাপাশি তিনি হাওড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সমূহের তৃণমূল শিক্ষা সেলের সভাপতি পদের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বেও রয়েছেন।

২০২১ সালের নির্বাচনী ফল প্রকাশের পর এলাকায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনার তদন্তে নেমে পুলিশ শুক্রবার রাতে এই অভিযান চালায়। শনিবার ধৃতকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। এই গ্রেফতারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =