ফের ধাক্কা খেল তৃণমূল, রাজ্যসভা থেকে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

নয়াদিল্লি : ফের ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল।

কোয়েল ইস্তফা দেওয়ার পর রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সংখ্যা কমে হল ৯। চলতি সপ্তাহে রাজ্যসভার চতুর্থ তৃণমূল সাংসদ হিসেবে ইস্তফা দিলেন তিনি।

এর আগে সুখেন্দুশেখর রায় এবং সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা দেন। আর বৃহস্পতিবারই রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন প্রকাশ চিক বরাইক। সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণনের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রকাশ।

তাঁর পদত্যাগের পর উচ্চকক্ষে তৃণমূলের আসন সংখ্যা কমে ১০-এ পৌঁছয়। এরপর কোয়েল ইস্তফা দেওয়ায় রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা কমে হল ৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 11 =