নয়াদিল্লি : আইআরসিটিসি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ পাচারের মামলায় লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব ও রাবড়ি দেবী-সহ ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জগঠনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখেছে দিল্লির রাউস এভিনিউ আদালত। আদালত আগামী ১৬ জুলাই এই বিষয়ে রায় ঘোষণা করবে। এই মামলায় আরজেডি প্রধান তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, রাবড়ি দেবী এবং […]
Author Archives: News Desk
কলকাতা : রেলের জমি দখলমুক্ত করতে সন্তোষপুর রেল স্টেশন চত্বরে সোমবার রাতে ব্যাপক উচ্ছেদ অভিযান চালাল রেল প্রশাসন। রাত প্রায় ১০টা থেকে শুরু হওয়া এই অভিযান গভীর রাত পর্যন্ত চলে। অভিযানে রেল পুলিশ, রাজ্য পুলিশ এবং রেলের বিভিন্ন বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন। রেল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্টেশন সংলগ্ন রেলের জমি দখল করে একাধিক […]
চন্ডীগড় : পঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর-সহ দেশের অন্যান্য রাজ্যের মোট ৬টি ঠিকানায় মঙ্গলবার সকাল থেকে তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডি-র এই তল্লাশি অভিযানের প্রেক্ষিতে তোপ দেগেছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট’-এর অধীনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার পঞ্জাবের লুধিয়ানা ও জলন্ধর, উত্তর প্রদেশের বরেলি এবং দিল্লি-নয়ডা অঞ্চলের মোট ৬টি […]
১. ভারতের ইতিহাস ও স্বাধীনতা সংগ্রাম ১৯০০ (বিরসা মুন্ডার প্রয়াণ): ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা আদিবাসী বীর বিরসা মুন্ডা মাত্র ২৫ বছর বয়সে রাঁচি জেলে বন্দি অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তাঁর সাহস ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়। ১৯৬৪ (লাল বাহাদুর শাস্ত্রীর শপথ গ্রহণ): জওহরলাল নেহরুর মৃত্যুর পর প্রখ্যাত রাজনীতিবিদ […]
স্থান: কলকাতা, পশ্চিমবঙ্গ বার: মঙ্গলবার তিথি: কৃষ্ণ পক্ষ নবমী (দুপুর ২:০৫ পর্যন্ত), এরপর দশমী শুরু। নক্ষত্র: উত্তর ভাদ্রপদ (রাত ৮:৪৫ পর্যন্ত), এরপর রেবতী শুরু। যোগ: আয়ুষ্মান (বিকেল ৫:৪৭ পর্যন্ত), এরপর সৌভাগ্য শুরু। সূর্যোদয়: ভোর ৪:৫১ সূর্যাস্ত: সন্ধ্যা ৬:২০ শুভ ও অশুভ ক্ষণ ব্রহ্ম মুহূর্ত: ভোর ৩:১৬ – ভোর ৪:০৪ অভিজিৎ মুহূর্ত: সকাল ১১:২৬ – দুপুর […]
মেষ (Aries): কর্মক্ষেত্রে আগামীকাল আপনার দায়িত্ববোধ ও নেতৃত্বের প্রশংসা হবে। আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে, তবে হঠকারী কোনো বিনিয়োগ এড়িয়ে চলাই ভালো। স্বাস্থ্যের দিকে নজর দিন। বৃষ (Taurus): পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে। পুরনো কোনো বন্ধুর সাথে অপ্রত্যাশিতভাবে যোগাযোগ হতে পারে। সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকলে নতুন কোনো সুযোগ আসতে পারে। মিথুন (Gemini): সমাজ, […]
কলকাতা : পশ্চিমবঙ্গে এক বড় প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে সোমবার পুলিশ বিভাগে ব্যাপক রদবদল করল রাজ্য সরকার। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১৭৯ জন আইপিএস এবং পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস অফিসারের (ডব্লিউবিপিএস) বদলি করা হয়েছে। এর মধ্যে ১৫১ জন আইপিএস অফিসার রয়েছেন। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এটিকে এখনও পর্যন্ত সবচেয়ে বড় পুলিশ রদবদল হিসেবে […]
কলকাতা : নজিরবিহীন রাজনৈতিক সংকটের সাক্ষী হলো উত্তর দমদম পুরসভা। সোমবার দুপুরে পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান-সহ একযোগে পদত্যাগ করলেন মোট ২০ জন পুর-প্রতিনিধি। এদিন পুরসভার এগ্জিকিউটিভ অফিসারের কাছে গিয়ে তাঁরা নিজেদের ইস্তফাপত্র জমা দেন। একসঙ্গে এতজন কাউন্সিলরের পদত্যাগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন চেয়ারম্যান বিধান বিশ্বাস দাবি করেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই মূলত শারীরিক অসুস্থতার জন্য তিনি […]
নয়াদিল্লি : ভোট লুট, ভোট চুরি ও এসআইআর নিয়ে দেশের প্রধান বিচারপতিকে দ্রুত চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিল ‘ইন্ডি’ জোট।একই সঙ্গে নিট ও সিবিএসই পরীক্ষায় লক্ষাধিক পড়ুয়ার সঙ্গে প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করা হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং কৃষকদের ও জনমুখী সমস্যাগুলি নিয়ে আলোচনার জন্য অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার দাবি […]
কলকাতা : মেসি কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেন তিনি। মঙ্গলবার মামলার শুনানির আর্জি জানানো হয়। তবে তাঁর আবেদনে মান্যতা দিল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, শুনানি হবে নিয়ম মেনে। এই ধরনের মামলাকে এভাবে অগ্রাধিকার দেওয়া যায় না বলেই পর্যবেক্ষণ তাঁর। প্রাক্তন মন্ত্রীকে আদালতের পরামর্শ, […]









