Author Archives: News Desk

পঞ্জিকা : ০৪ জুন, ২০২৬ (বৃহস্পতিবার)

বাংলা তারিখ: ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ সন: ১৪৩৩ ঋতু: গ্রীষ্মকাল সূর্যোদয় ও সূর্যাস্ত সূর্যোদয়: ভোর ০৪:৫২ মিনিটে সূর্যাস্ত: সন্ধ্যা ০৬:১৮ মিনিটে চন্দ্রোদয় ও চন্দ্রাস্ত চন্দ্রোদয়: রাত ১১:০৫ মিনিটে চন্দ্রাস্ত: সকাল ০৯:০২ মিনিটে (৫ জুন) তিথি ও নক্ষত্র পক্ষ: কৃষ্ণ পক্ষ তিথি: চতুর্থী তিথি দুপুর ০২:১০ মিনিট পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি শুরু। নক্ষত্র: শ্রবণা নক্ষত্র দুপুর […]

বৃহস্পতিবার (০৪ জুন, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব ও প্রতিপত্তি দুই-ই বাড়তে পারে। আর্থিক পরিস্থিতি আগের চেয়ে মজবুত হবে। তবে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বৃষ (Taurus): পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শে বড় কোনো সমস্যা থেকে রেহাই পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য নতুন যোগাযোগ শুভ ফল এনে দেবে। দূর ভ্রমণের পরিকল্পনা হতে পারে। মিথুন (Gemini): […]

পিছল দফতর বন্টন প্রক্রিয়া, মন্ত্রীদের দায়িত্ব ভাগ হবে শুক্রবার

কলকাতা : সোমবার পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও প্রতিমন্ত্রী মিলিয়ে ৩৫ বিধায়ক শপথ নেন। বুধবার ক্যাবিনেট বৈঠকে তাঁদের মন্ত্রক বন্টনের কথা ছিল। কিন্তু সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে। ৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে […]

দিল্লিতে মালব্য নগরে রেস্তোরাঁয় আগুন; মৃত্যু ২১ জনের, শোকাহত প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : দিল্লির অভিজাত এলাকা মালব্য নগরে একটি রেস্তোরাঁয় আগুন লেগে মৃত্যু হয়েছে ২১ জনের। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার সকালে দিল্লির মালব্য নগরের একটি রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। সকাল ৯টা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল। দমকল জানিয়েছে, মালব্য নগরের লেমন গ্রিন রেস্তোরাঁয় আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। এই […]

সুরেন্দ্রনাথ কলেজ-কাণ্ড, দুই তৃণমূল নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু

কলকাতা : দুই ব্যাগভর্তি উইয়ে খাওয়া টাকার পর কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে এ বার আগ্নেয়াস্ত্র উদ্ধার হল। কলেজের ইউনিয়ন রুম থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই মুচিপাড়া থানায় দুই তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় এবং পরিতোষ দত্তের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। বুধবার পুলিশ সূত্রে খবর, কী ভাবে ওই অস্ত্র ইউনিয়ন রুমে […]

পশ্চিমবঙ্গ সরকারের হেল্পলাইন চালু, অভিযোগ জানাতে ইমেল

কলকাতা : বিভিন্ন সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে, সরাসরি যাতে সাধারণ মানুষ অভিযোগ জানাতে পারেন, সেই লক্ষ্যে এ বার পদক্ষেপ করল বাংলার বিজেপি সরকার৷ ‘আপনার সরকার আপনার পাশে’ শীর্ষক এই পদক্ষেপে হেল্পলাইন ও ইমেল আইডি প্রকাশ করেছে রাজ্য সরকার। হেল্পলাইন নম্বরটি, ৮২৮২০ ৮২৮২০। অভিযোগ জানানো যাবে asap@wb.gob.in এই ইমেল ঠিকানাতেও। প্রতি সপ্তাহে সোম থেকে শনিবার সকাল […]

তৃণমূলে ফাটল চওড়া, ঋতব্রতকে বিরোধী দলনেতা চেয়ে স্পিকারকে চিঠি বিদ্রোহীদের

কলকাতা : তৃণমূল কংগ্রেসে এবার বিদ্রোহ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠি দিলেন তৃণমূলের বিদ্রোহীরা। ঋতব্রত ছাড়া ওই চিঠিতে ৫৮ জন বিধায়কের সই রয়েছে। সেখানে শুধু বিরোধী দলনেতা নন, পশ্চিমবঙ্গ বিধানসভায় কারা তৃণমূলের উপদলনেতা হবেন, তা-ও উল্লেখ করা হয়েছে। সন্দীপন সাহা, জাভেদ খান এবং শিউলি সাহার নাম উপদলনেতা হিসাবে প্রস্তাব করা […]

অন্নপূর্ণা যোজনার টাকার ব্যাপারে আশ্বস্ত করলেন শুভেন্দু-অগ্নিমিত্রা

কলকাতা : আগেই অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। এ নিয়ে নানা প্রশ্ন উঠছে। বুধবার এ ব্যাপারে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী জানান, তিন মাস ধরে প্রক্রিয়া চলবে, আবেদনপত্র পূরণ করুন। যাচাই হবে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। […]

গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন বরো চেয়ারম্যান

পশ্চিম বর্ধমান : ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, হুমকি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুর্গাপুর পুরসভার ২ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপ্রতিনিধি রমাপ্রসাদ হালদার। বুধবার দুর্গাপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে দুর্গাপুরে ফেরার পথে বুদবুদ এলাকা থেকে রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়। […]

সই জাল-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : বিধায়কদের সই জাল-কাণ্ডে কলকাতা হাইকোর্টে গেলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় সিআইডি তাঁকে নোটিস দিয়েছে। আগামী ৮ জুন ভবানী ভবনে হাজির হতে বলা হয়েছে। তা চ্যালেঞ্জ করে এ বার হাইকোর্টে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিআইডি যাতে তাঁকে গ্রেফতার না করে, সেই সংক্রান্ত রক্ষাকবচ চাওয়া হয়েছে। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। আগামী […]