ফের সরব কাকলি, নতুন করে আলোচনা শুরু রাজনৈতিক মহলে

কলকাতা : ফের সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শুক্রবার নিজের এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘‘আপনাদের কি মনে হয়— একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা চার বারের একজন সাংসদ, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকেছেন এবং চার দশক ধরে স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি কেবল নিজের স্বার্থের কথা ভাববেন? এটি আসলে (সরকারের) নীতি ও শাসনের ব্যর্থতার বিরুদ্ধে একটি রায়।’’

সম্প্রতি কাকলির কিছু পদক্ষেপ নিয়ে তৃণমূলের অন্দরে জলঘোলা শুরু হয়েছে। তার প্রেক্ষিতে কাকলির এই মন্তব্য নতুন করে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কাকলির এই টুইটের পর বঙ্গ রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হল, তা বলাইবাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − sixteen =