বোলপুর : রাস্তার উপরে থাকা ‘অবৈধ’ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পূর্ত দফতরে আধিকারিকেরা। তাঁদের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায়। বেশ কিছু দিন ধরে মকরমপুরে রাস্তা সংস্কারের কাজ চলছে। সে মতো রাস্তা থেকে ‘অবৈধ’ নির্মাণ সরানো হচ্ছিল। এ দিন তেমনই একটি ‘অবৈধ’ নির্মাণ পূর্ত দফতরে তরফে ভাঙা হলে ঝামেলা শুরু হয়।
পূর্ত দফতরের আধিকারিকদের ঘিরে স্থানীয়দের একাংশ বিক্ষোভ দেখানোর পাশপাশি পূর্ত দফতরের এক আধিকারিকের গাড়িতে ভাঙচুরও চালানো হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বোলপুর থানার পুলিশ।

