নয়াদিল্লি : মাদক মামলায় অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সর্বোচ্চ আদালত একটি মামলার শুনানি চলাকালীন জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের অত্যন্ত কঠোর হাতে মোকাবিলা করতে হবে।
কারণ, তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই দেশের তরুণদের জীবন ধ্বংস করে চলেছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, শীল নাগু এবং ভি মোহনার বেঞ্চ ২০২২ সালে দায়ের হওয়া এক মাদক মামলার শুনানিতে ধৃত অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, যারা মাদক ব্যবসা করছে, তাদের কঠোর হাতে নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

