সোমবার রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : সোমবার রাজ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। রবিবার বিকেলে সমাজ মাধ্যমে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, “আগামীকাল পশ্চিমবঙ্গের জনগণের রায়ে নির্বাচিত রাষ্ট্রবাদী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠিত হতে চলেছে।

মন্ত্রীসভা সম্প্রসারণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের ৩৫ জন মন্ত্রী সকাল ১১ টায় লোকভবনে শপথ গ্রহণ করবেন। মহামান্য রাজ্যপাল শ্রী আর. এন. রবি মহোদয় লোকভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।”

উল্লেখ্য, ৪ মে তৃণমূলকে পরাজিত করে প্রথম বারের মতো বাংলায় ক্ষমতায় আসে বিজেপি। ৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ব্রিগেড প্যারেড ময়দানে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও ৫ মন্ত্রীও শপথগ্রহণ করেন। মুখ্যমন্ত্রী-সহ বর্তমানে ৬ সদস্যের মন্ত্রিসভার সঙ্গে সোমবার আরও ৩৫ জন যুক্ত হলে মন্ত্রিসভার মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৪১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + ten =