মমতার বাড়িতে তৃণমূল বিধায়কদের বৈঠক বাতিল

কলকাতা : রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ২০ জন। বাধ্য হয়েই রবিবারের বৈঠক বাতিল করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলের বিধায়ক কুণাল ঘোষ জানান, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর থেকে বিভিন্ন এলাকার বিধায়করা প্রতিবাদে নেমেছেন।

তাঁদের অনেককে পুলিশ আটক করে থানায় বসিয়ে রাখে। তাই অনেকে ফোন করে অনুরোধ জানিয়েছিলেন, আজকের বৈঠক পিছিয়ে দেওয়া হোক। এলাকায় না থাকলে কর্মীদের উপর হামলা হচ্ছে, কটা দিন সময় দেওয়া হোক। সেই অনুরোধ মেনে সাময়িকভাবে স্থগিত রাখা হল এদিনের দলীয় বৈঠক। তবে সোম ও মঙ্গলবার দু’দিন ধরে প্রতিবাদে নামছে তৃণমূল। সেই ঘোষণাও করেছেন কুণাল ঘোষ।

উল্লেখ্য, সংসদীয় বা পরিষদীয় নিয়ম অনুযায়ী, যেকোনও আনুষ্ঠানিক সভা বা বৈঠক সম্পন্ন করার জন্য একটি নির্দিষ্ট ন্যূনতম উপস্থিতির প্রয়োজন হয়, যাকে পরিভাষায় বলা হয় ‘কোরাম’। এ দিন উপস্থিত বিধায়কের সংখ্যা এতটাই কম ছিল যে সভার ন্যূনতম কোরাম পূরণ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 5 =