Author Archives: News Desk

মমতার বাড়িতে তৃণমূল বিধায়কদের বৈঠক বাতিল

কলকাতা : রবিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কালীঘাটের বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে এলেন মাত্র ২০ জন। বাধ্য হয়েই রবিবারের বৈঠক বাতিল করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে দলের বিধায়ক কুণাল ঘোষ জানান, শনিবার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর এবং রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার পর থেকে বিভিন্ন এলাকার বিধায়করা প্রতিবাদে নেমেছেন। তাঁদের অনেককে পুলিশ আটক […]

নৃশংসতার বিরুদ্ধে জনগণের ক্ষোভেই এই পরিণতি, অভিষেক প্রসঙ্গে সৌমিত্র

জলপাইগুড়ি : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা প্রসঙ্গে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বললেন, “তাঁদের নৃশংসতার বিরুদ্ধে জনগণের ক্ষোভই এই পরিণতির কারণ।” রবিবার সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমিত্র বলেন, “মানুষের ওপর তাঁরা যে নৃশংসতা ও অত্যাচার করেছে, জনগণের ক্ষোভই এই পরিণতির দিকে নিয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন তাঁর রাস্তায় নেমে রাজনীতি […]

গল্ফ গ্রিনে যুগলের দেহ উদ্ধারের ঘটনায় ধৃত দুই

কলকাতা : একটি চারতলা বাড়ি থেকে উদ্ধার হল যুগলের দেহ। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম মেহলি সান্যাল। মহম্মদ দিলসাদ নামে এক যুবকের দেহও পাওয়া যায় পরে। রবিবার দেহ উদ্ধারের সময় ওই বাড়ি থেকে মত্ত অবস্থায় থাকা দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। […]

তীব্র গরমের মধ্যে আবারও দেশবাসীকে সাবধানতার পরামর্শ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : তীব্র গরমের মধ্যে আবারও দেশবাসীকে সাবধানতার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১৩৪-তম পর্বে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি – জল পান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। সরকারের বিভিন্ন দফতর থেকে জারি করা নির্দেশিকাগুলি ভুলবেন না।” […]

বিক্ষোভের মুখে কল্যাণ, ঢিল লেগে মাথায় চোট পেয়ে পড়ে গেলেন সাংসদ

হুগলি : এবার বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানায় রবিবার সকালে ডেপুটেশন জমা দিতে গিয়ে মাথায় ঢিল লেগে আহত হন কল্যাণ। চোট পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তাঁকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। তৃণমূল সাংসদ অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকে। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার সোনারপুরে গিয়ে হেনস্থার শিকার […]

হিংসাত্মক রাজনীতি বরদাস্ত করা হবে না : অগ্নিমিত্রা পাল

কলকাতা : পশ্চিমবঙ্গে হিংসাত্মক রাজনীতি বরদাস্ত করা হবে না, স্পষ্টভাবে জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একইসঙ্গে তিনি বলেছেন, রাজ্যের সামগ্রিক উন্নয়নই সরকারের লক্ষ্য। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের বিষয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “আজকাল আমরা যা দেখছি তা হল প্রকৃত জনরোষ—মানুষের রোষ। দীর্ঘ পনেরো বছর ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস অত্যাচার, […]

অভিষেককে হেনস্থার ঘটনায় পাকড়াও ৫ অভিযুক্ত

সোনারপুর : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। চারজনকে শনিবার রাতে এবং একজনকে রবিবার ভোরে গ্রেফতার করা হয়েছে। হামলার সময়কার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। যদিও এই ঘটনায় এখনও তৃণমূলের তরফে কোনও লিখিত অভিযোগ সোনারপুর থানায় করা হয়নি বলে পুলিশ সূত্রের খবর। কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিত […]

সিডিএস পদের দায়িত্ব নিলেন এন এস রাজা সুব্রমণি, সাউথ ব্লকে গার্ড অফ অনার

নয়াদিল্লি : ভারতের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদের দায়িত্ব নিলেন জেনারেল এন এস রাজা সুব্রমণি। রবিবার সকালে সাউথ ব্লকের লনে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়। দিল্লিতে জাতীয় যুদ্ধস্মারকে গিয়ে শ্রদ্ধা নিবেদনও করেন দেশের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ। চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি বলেন, “চিন্তা ও কর্মের উদ্ভাবনই […]

ইতিহাসের পাতায় ৩১ মে

১. ভারতের ইতিহাস ও ব্যক্তিত্ব ১৭২৫ (রানি অহল্যাবাঈ হোলকারের জন্ম): মারাঠা সাম্রাজ্যের অন্যতম পরাক্রমশালী, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ রানি অহল্যাবাঈ হোলকার আজকের দিনে মহারাষ্ট্রের চৌন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তাঁর সুদক্ষ প্রশাসন এবং ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য মন্দির ও ঘাট নির্মাণের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। ২. আন্তর্জাতিক ইতিহাস ও রাজনীতি ১৯১০ ও ১৯৬১ (দক্ষিণ আফ্রিকার […]

পঞ্জিকা : ৩১ মে, ২০২৬ (রবিবার)

আজ: ১৬ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার, ইংরেজী: ৩১ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ১৭ জৈষ্ঠ্য, চান্দ্র: ১৫ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৭ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ১০ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ১৫ ইঙা, আসাম: ১৬ জেঠ, মুসলিম: ১৪-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৪:০৯ এবং অস্ত: বিকাল ০৬:১৪:২৪। চন্দ্র […]