গল্ফ গ্রিনে যুগলের দেহ উদ্ধারের ঘটনায় ধৃত দুই

কলকাতা : একটি চারতলা বাড়ি থেকে উদ্ধার হল যুগলের দেহ। রবিবার দুপুরের দিকে ঘটনাটি ঘটেছে গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম মেহলি সান্যাল। মহম্মদ দিলসাদ নামে এক যুবকের দেহও পাওয়া যায় পরে। রবিবার দেহ উদ্ধারের সময় ওই বাড়ি থেকে মত্ত অবস্থায় থাকা দুই যুবককে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

রবিবাসরীয় ছুটির দুপুরে গল্ফ গ্রিনে হাড়হিম কাণ্ড। এদিন গল্ফ গ্রিন থানা এলাকার অরবিন্দ নগরের একটি চারতলা বাড়ি থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার দুপুরে ওই বাড়ি থেকে প্রথমে মেহলি সান্যাল নামে এক তরুণীর দেহ উদ্ধার হয়।

পরে মহম্মদ দিলসাদ এক যুবকের দেহও পাওয়া যায়। ঘর থেকে প্রচুর নেশার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। কী ভাবে তাঁদের মৃত্যু হল, ধৃত দুই যুবকের ভূমিকা কী, সেই বিষয়ে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − seven =