Author Archives: News Desk

রবিবার (৩১ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): আগামীকাল কর্মক্ষেত্রে আপনার প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে দিনটি বেশ লাভজনক। পরিবারের সদস্যদের সাথে কোনো বিনোদনমূলক স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। বৃষ (Taurus): যেকোনো বড় বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কাজের জায়গায় আপনার মেধার প্রশংসা হবে। স্বাস্থ্যের প্রতি নজর দিন। মিথুন (Gemini): আপনার […]

সোনারপুরে তীব্র বিক্ষোভের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, জুতো-ডিম ছুড়ে ‘চোর-চোর’ স্লোগান বিক্ষোভকারীদের

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর এই প্রথম বড়সড় রাজনৈতিক কর্মসূচিতে বেরিয়ে তীব্র জনরোষের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরে ভোট-পরবর্তী হিংসায় ক্ষতিগ্রস্ত দলীয় কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তাঁকে নজিরবিহীন বিক্ষোভের সম্মুখীন হতে হয়। বিক্ষোভকারীরা তাঁর গাড়ি আটকে কালো পতাকা দেখানোর পাশাপাশি […]

অভিষেককে ১ জুন তলব সিআইডি-র, সাংসদ বললেন “ভয় পাই না”

কলকাতা : তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করলো সিআইডি। বিধানসভায় সই জালের অভিযোগের তদন্তে আগামী সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ভবানীভবনে হাজিরা দিতে বলা হয়েছে। আগামী সোমবার, ১ জুন দুপুর বারোটা নাগাদ অভিষেককে ভবানী ভবনে (পশ্চিমবঙ্গ পুলিশের সদর দফতর) ডেকে পাঠিয়েছে সিআইডি। শনিবার দুপুরে […]

মাছ চুরির অভিযোগে গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার কাউন্সিলর, নরেন্দ্রপুর থানার সামনে বিজেপির বিক্ষোভ

নরেন্দ্রপুর : মাছ চুরির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সরকারকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে নরেন্দ্রপুর থানা এলাকার একটি ভেড়ি থেকে মাছ চুরির অভিযোগে স্থানীয় বাসিন্দারা বরুণ সরকারকে আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রের দাবি, শনিবার […]

ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার টিটাগড়ের কাউন্সিলর ইনাম খান

কলকাতা : উত্তর ২৪ পরগনা জেলার টিটাগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদ থেকে ইস্তফা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ গ্রেফতার করল ইনাম খানকে। খড়দহ থানার পুলিশ শুক্রবার গভীর রাতে টিটাগড়ে তাঁর নিজস্ব বাসস্থান থেকে তাঁকে হেফাজতে নেয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাম খানের বিরুদ্ধে হুমকি দেওয়া, তোলাবাজি এবং অন্যান্য বেআইনি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ […]

‘চুরি করে এসেছিলাম, এবার দেশে ফিরছি’ – পুশব্যাকের আগে বাংলাদেশিদের দাবি

ক্যানিং : নতুন সরকার গঠনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশী অনুপ্রবেশকারীদের নিয়ে চরম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিনা বাক্য ব্যয়ে তাঁদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এ বিষয়ে ধরপাকড় শুরুও হয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলায় পাঁচজন বাংলাদেশীকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে দুজন মহিলা ও তিনজন পুরুষ আছে। […]

ইবোলা আতঙ্কে মেক্সিকো মধ্য আফ্রিকা থেকে আসা ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি

মেক্সিকো সিটি : বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। এরই মধ্যে বিশ্বকাপ উপলক্ষে দর্শক ও ক্রীড়াবিদদের স্বাগত জানানোর কাজ শুরু হয়ে গেছে। কিন্তু এরই মধ্যে মধ্য আফ্রিকান দেশগুলোতে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের কারণে তিনটি মেক্সিকান বিমান সংস্থা শুক্রবার দেশটির যাত্রীদের জন্য বিধিনিষেধ ঘোষণা করেছে। মেক্সিকোর বৃহত্তম বিমান সংস্থা অ্যারোমেক্সিকো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, “যেসব যাত্রী গত […]

অন্নপূর্ণা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই তৃণমূলের : রাহুল সিনহা

কলকাতা : অন্নপূর্ণা প্রকল্পের ১২-পাতার ফর্ম প্রকাশ্যে আসতেই তৃণমূল কংগ্রেসের অনেকেই প্রশ্ন তুলেছেন। এরই প্রেক্ষিতে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেছেন, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রশ্ন তোলার অধিকার নেই তৃণমূলের। শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, “অন্নপূর্ণা প্রকল্প নিয়ে মন্তব্য করার কোনও অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নামে অনুপ্রবেশকারীদের, তৃণমূলের বিত্তশালী নেতাদের […]

পশ্চিমবঙ্গে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু, উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যব্যাপী বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহায়তায় শনিবার থেকেই গোটা রাজ্যের জেলায় জেলায় শুরু হলো এই টিকাকরণ কর্মসূচি। বিধাননগর হাসপাতালে সেই টিকাকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে […]

ভবিষ্যতের সংঘাত শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না : সেনাপ্রধান

পুণে : ভবিষ্যতের সংঘাত শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না, এমনই তাৎপর্য্যপূর্ণ মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একইসঙ্গে তিনি বলেছেন, “অপারেশন সিঁদুর এখনও চলছে। সাময়িকভাবে যুদ্ধবিরতি চলছে। ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।” সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার সকালে পুণের খাদকওয়াসলায় অবস্থিত ত্রি-বাহিনী একাডেমি ক্যাম্পাসে জাতীয় প্রতিরক্ষা একাডেমির ১৫০-তম […]