পশ্চিমবঙ্গে এইচপিভি টিকাকরণ কর্মসূচি শুরু, উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে শনিবার থেকে শুরু হয়েছে এইচপিভি টিকাকরণ কর্মসূচি। বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিধাননগর হাসপাতাল থেকে রাজ্যব্যাপী বিনামূল্যে সারভাইক্যাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রের সহায়তায় শনিবার থেকেই গোটা রাজ্যের জেলায় জেলায় শুরু হলো এই টিকাকরণ কর্মসূচি।

বিধাননগর হাসপাতালে সেই টিকাকরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শনিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন বিজেপির রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যও। এই কর্মসূচির উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘হাসপাতাল, মেডিক্যাল কলেজ মিলিয়ে রাজ্যে ২৩৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে সারভাইক্যাল ক্যান্সারের প্রতিষেধক টিকা দেওয়া হবে। রাজ্যের ১৪-১৫ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে। এর জন্য ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ পাঠিয়েছে কেন্দ্র।’

জেলা থেকে রেফার রোগ রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রোগী রেফারে জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। দালালচক্র, রেফার রুখতে লাইভ মনিটারিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

জেলা হাসপাতালগুলির উপর নজরদারির জন্য কন্ট্রোলরুম তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রোগী রেফারের অভিযোগে ইতিমধ্যেই কলকাতা মেডিক্যালের এমএসভিপি-র বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে বলেও জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =