ভোপাল : মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের বহুল চর্চিত অভিনেত্রী ত্বিশা শর্মা মৃত্যু মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বৃহস্পতিবার বড় পদক্ষেপ করেছে। তারা মৃতার শাশুড়ি ও অবসরপ্রাপ্ত বিচারক গিরিবালা সিং-কে গ্রেফতার করেছে। তাঁকে বৃহস্পতিবারই আদালতে পেশ করা হবে। সূত্রের খবর, মধ্যপ্রদেশ হাইকোর্ট তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করার পরদিনই বৃহস্পতিবার সকালে সিবিআই দল তাঁর ভোপালের কাটারা হিলসের বাসভবনে […]
Author Archives: News Desk
কলকাতা : তৃণমূল কংগ্রেস নেতা ও প্রাক্তন রাজ্যসভা সাংসদ ডঃ শান্তনু সেন দলের জাতীয় মুখপাত্রের পদ থেকে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্বোধন করে লেখা তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, “বিভিন্ন কঠিন সময়ে বিভিন্ন মতামতের সঙ্গে একমত না হলেও, আমি গণমাধ্যমে অনেক বিতর্কিত বিষয়ে দলের হয়ে প্রকাশ্যে লড়াই করেছি, যার জন্য সাধারণ মানুষ প্রায়শই আমার […]
কলকাতা : দলীয় কর্মীরা আক্রান্ত। তাই সেই নিয়ে বৃহস্পতিবার বেলায় নিমতা থানায় স্মারকলিপি জমা দিতে যান তৃণমূল নেতৃত্ব। সেখানে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। থানায় যখন স্মারকলিপি জামা দেওয়া চলছে, তখন বিজেপির কর্মীরা স্লোগান দিতে থাকেন। সাংসদ বেরোনোর সময়ে তাঁর গাড়িতে ডিম ছোড়াও হয়। এর ফলে উত্তেজনা ছড়ালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাঁর গাড়িতে […]
ভোপাল : প্রখ্যাত উর্দু শায়ের, কবি, শিক্ষাবিদ ও সাহিত্যসমালোচক ড. বশীর বদ্র আর নেই। আধুনিক উর্দু গজলের এই কিংবদন্তি কবি বৃহস্পতিবার দুপুর প্রায় ১২টা নাগাদ ভোপালে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি ডিমেনশিয়া রোগে ভুগছিলেন। ধীরে ধীরে তাঁর স্মৃতিশক্তি প্রায় সম্পূর্ণ লোপ পেয়েছিল। অনেক সময় কাছের মানুষদেরও চিনতে […]
ভোপাল: মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের চর্চিত অভিনেত্রী ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর তদন্তে বৃহস্পতিবার সকালে অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বাড়িতে পৌঁছয় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)-এর দল। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি গিরিবালার বাড়িতে উচ্চক্ষমতাসম্পন্ন থ্রি-ডি ক্যামেরা বসিয়ে বাড়ির প্রতিটি অংশের ৩৬০ ডিগ্রি রেকর্ডিং এবং দেওয়ালের উচ্চতা-সহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কড়া […]
আসানসোল : স্কুলের গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ চলাকালীন বৃহস্পতিবার সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। আসানসোলে এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম আদ্বিক। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙার বাসিন্দা ওই ছাত্র শহরের একটি বেসরকারি স্কুলে পড়ত। বৃহস্পতিবার স্কুলের গ্রীষ্মকালীন সুইমিং ক্যাম্পে সাঁতার প্রশিক্ষণের সময়ে অন্য […]
কলকাতা : গোটা দেশ সহ রাজ্যে পালিত হচ্ছে বকরি ঈদ। আর বৃহস্পতিবার কলকাতার বকরি ঈদের সকালটা ছিল এ বার একদমই অন্য রকম। কয়েক দশকের সেই রেড রোড বন্ধ করে যে নামাজের দৃশ্য শহরের অভ্যাস হয়ে উঠেছিল, সেই চেনা দৃশ্য আজকে ছিল না। বরং তার জায়গায় এ বার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ পালিত হল নিশ্চিন্তে ঈদের নামাজ আদায় […]
পাটনা : পাটনায় গঙ্গার উমানাথ ঘাটের কাছে নৌকাডুবি। বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৪ জন। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ১৪-১৫ লোক নৌকা চেপে দিয়াড়া এলাকায় সব্জি কিনতে যাচ্ছিলেন। প্রবল হাওয়ায় নদীতে নৌকা উল্টে যায়। জনা সাতেক মানুষ সাঁতরে পাড়ে উঠতে পেরেছেন। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার […]
নদিয়া : বৃহস্পতিবার নদিয়ার মায়াপুরের ইসকন মন্দিরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে মালা পরিয়ে স্বাগত জানান সন্ন্যাসীরা। ইসকনের মন্দিরে বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর ইসকনের গোশালায় বিশেষ পুজোয় বসেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে তিনি গো-সেবা করেন। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দেন তিনি। গোমাতাকে খাবারও খাওয়ান। যজ্ঞের পর তাঁকে সাষ্টাঙ্গে বিগ্রহকে প্রণাম করতে দেখা […]
কলকাতা : ঝড়-বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই। নামল তাপমাত্রাও, আগামী দু’দিনে আরও তাপমাত্রা পতনের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে সমুদ্রে যেতে বারণ করা হয়েছে মৎস্যজীবীদের। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে, একইসঙ্গে […]









