Author Archives: News Desk

রাতভর চলল গোনা, বাদুড়িয়ায় উদ্ধার ২ কোটি ২৪ লক্ষ টাকা

উত্তর ২৪ পরগনা : সারারাত ধরে চলল নোট গোনা, আর বৃহস্পতিবার সকালে জানা গেল, উত্তর ২৪ পরগণার বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্যের পাটের খেতে যে বিপুল পরিমাণ নগদ উদ্ধার হয়েছিল, তার পরিমাণ ২ কোটি ২৪ লক্ষ টাকা। বুধবার সন্ধ্যা থেকে টাকা গোনা শুরু হয়। রাতভর টাকা গোনার প্রক্রিয়া চলে, উপস্থিত ছিলেন ব্যাঙ্ক এবং বিভিন্ন দফতরের আধিকারিকেরা। […]

অবৈধ বাংলাদেশিদের এবার ফিরে যেতে হবে : দিলীপ ঘোষ

কলকাতা : অনুপ্রবেশের বিরুদ্ধে ফের শূন্য সহনশীলতার কথা জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বিদেশিদের ডাকা হতো, সরকারি সুবিধা দেওয়া হতো, ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্রও দেওয়া হতো। কিন্তু আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, কোনও বিদেশিকে কোনও সুবিধা দেওয়া হবে না অথবা থাকতে দেওয়া হবে না। আমরা আশা করি যারা এখানে অবৈধভাবে এসেছে […]

ইতিহাসের পাতায় ২৮ মে

১. ভারতের ইতিহাস ও রাজনীতি ১৮৮৩ (বীর সাভারকরের জন্ম): ভারতের স্বাধীনতা সংগ্রামের বিতর্কিত ও অন্যতম প্রধান রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি তথা লেখক বিনায়ক দামোদর সাভারকর (বীর সাভারকর) আজকের দিনে মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬৪ (গুলজারিলাল নন্দের প্রধানমন্ত্রিত্ব): জওহরলাল নেহরুর আকস্মিক প্রয়াণের পর, আজকের দিনেই গুলজারিলাল নন্দ ভারতের প্রথম অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। ২০২৩ (নতুন […]

পঞ্জিকা : ২৮ মে, ২০২৬ (বৃহস্পতিবার)

আজ: ১৩ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার, ইংরেজী: ২৮ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ১৪ জৈষ্ঠ্য, চান্দ্র: ১২ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ১৪ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ৭ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ১২ ইঙা, আসাম: ১৩ জেঠ, মুসলিম: ১১-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৪:৩৬ এবং অস্ত: বিকাল ০৬:১৩:০৭। চন্দ্র […]

বৃহস্পতিবার (২৮ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ (Aries): নতুন পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি ভালো। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হবে। তবে আর্থিক বিষয়ে লেনদেনের সময় একটু চোখ-কান খোলা রাখুন। বৃষ (Taurus): আগামীকাল আপনার মানসিক শান্তি বজায় থাকবে। পরিবারে কোনো ভালো খবর আসতে পারে। ব্যবসায়ীদের ভালো লাভ হওয়ার যোগ রয়েছে। মিথুন (Gemini): তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কাজের জায়গায় সহকর্মীদের সাথে […]

অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

হাওড়া : বুধবার প্রকাশ পেল অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র। জুন মাসের গোড়া থেকেই এই যোজনা চালু হলেও, যাচাইয়ের ভিত্তিতে উপভোক্তা হিসাবে নাম নথিবদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৯০ দিনের জন্য প্রাথমিক ভাবে এই ফর্ম পূরণ প্রক্রিয়া চলবে। গ্রাম স্তরে বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন সরকারি আধিকারিকেরা। তবে, যতদিন অন্নপূর্ণা যোজনার যাচাই বা […]

তৃণমূলের সব সাংগঠনিক পদ ছাড়লেন কাকলি ঘোষদস্তিদার, আরজি কর ও দুর্নীতি নিয়ে বিস্ফোরক চিঠি সুব্রত বক্সীকে

কলকাতা : বারাসতের জেলা সভাপতি পদ ছাড়ার পর এবার তৃণমূল কংগ্রেসের সমস্ত সাংগঠনিক পদ থেকেও ইস্তফা দিলেন প্রবীণ সাংসদ কাকলি ঘোষদস্তিদার। বুধবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়ে তিনি অল ইন্ডিয়া তৃণমূল মহিলা কংগ্রেসের চেয়ারপার্সন পদসহ সমস্ত সাংগঠনিক দায়িত্ব ও কমিটি থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। মাত্র তিন দিন আগেই তিনি জেলা […]

তাপপ্রবাহ নিয়ে সতর্কবার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : দেশজুড়ে তাপপ্রবাহের মাঝে জনগণকে সতর্ক করে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, ভারতের বিভিন্ন অংশে তাপমাত্রা প্রবল ভাবে বাড়ছে এবং এর সঙ্গে নানা প্রতিকূলতাও দেখা দিচ্ছে। এটি আমাদের সকলের জন্যই কষ্টকর এবং আমি আপনাদের সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার অনুরোধ করছি। এর পাশাপাশি, ঘরের বাইরে থাকার সময়ে […]

অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমানো হল

বীরভূম : ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ির সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার সেই নিরাপত্তা কমানো হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল নেতা কাজল শেখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। মঙ্গলবার রাত থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে বলে বুধবার জানা গেছে। বুধবার বীরভূম […]

প্রয়াত অনীক দত্ত, ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু প্রখ্যাত পরিচালকের

কলকাতা : প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট ও জনপ্রিয় পরিচালক অনীক দত্ত। বুধবার গড়িয়াহাটে তাঁর স্ত্রীর বাড়ির ৬ তলার ছাদ থেকে পড়ে গিয়ে প্রখ্যাত এই পরিচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র […]