Author Archives: News Desk

ওড়িশার কালাহান্ডিতে সেপটিক ট্যাঙ্কে শ্বাসরোধ হয়ে মৃত ৬, আশঙ্কাজনক অবস্থায় আরও একজন

ভুবনেশ্বর : ওড়িশার কালাহান্ডি জেলার মদনপুর রামপুর এলাকার গৌড় কার্লাখুন্তা গ্রামে মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনায় সেপটিক ট্যাঙ্কের ভিতরে শ্বাসরোধ হয়ে ছ’জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন নিমাইচরণ পাল, আকাশ পাল, আদল মাঝি, বৈকুণ্ঠ জাল, মনোরঞ্জন হাতি এবং ছাঁদ জাল। প্রত্যেকেই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, […]

কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি, আহত ৩

কলকাতা : কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ে আচমকা লিফট ছিঁড়ে পড়ে। তার নীচে চাপা পড়েন রক্ষণাবেক্ষণের কর্মীরা। ৩ জন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিমানবন্দর […]

ত্বিশা শর্মা মৃত্যুকাণ্ডে নতুন মোড়, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে সিবিআইয়ের নতুন এফআইআর

ভোপাল : অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় তদন্তে নেমেই তৎপরতা শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। সোমবার রাতেই কাটারা হিলস থানায় দায়ের হওয়া মূল মামলাটি নিজেদের নথিভুক্ত করে মৃতার স্বামী সমর্থ সিং এবং শাশুড়ি অবসরপ্রাপ্ত বিচারপতি গিরিবালা সিংয়ের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করেছে সিবিআই। তদন্তকারী সংস্থার প্রাথমিক অনুমান, পণের জন্য অতিরিক্ত অর্থের চাপ এবং […]

বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে বিক্ষোভ অভিভাবকদের

কলকাতা : বাঁশদ্রোণী এলাকায় সিআইএসসিই বোর্ড অনুমোদিত একটি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া আয়ুষ নাথের স্কুলে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকেরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এনএসসি বসু রোড। পুলিশ এসে অভিভাবকদের অনুরোধ করা সত্ত্বেও তাঁরা অবরোধ তোলেননি। অভিভাবকদের দাবি, স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করতে হবে। পুলিশ আশ্বাস দেয়, তারা […]

কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার

কল্যাণী : নদিয়ার কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেলা ১১.১৫ মিনিট নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এসে পৌঁছন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ আনার দেওয়া হয়। সেখানে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্বাগত জানান। পরে ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন। […]

শিলিগুড়িতে তৃণমূল নেতার হোটেল ও গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার

শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা নেতার হোটেল ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার স্থানীয় […]

এবার দাম বাড়ল সিএনজি-র, একধাক্কায় ২ টাকা মহার্ঘ

নয়াদিল্লি : পেট্রোল ও ডিজেলের পর এবার দাম বাড়ল সিএনজি-র। দিল্লির পাশাপাশি মুম্বই-সহ দেশের অন্যান্য শহরে কমপ্রেস্ড ন্যাচারাল গ্যাস বা সিএনজি-র দাম বেড়েছে মঙ্গলবার। প্রতি কেজি ২ টাকা করে মহার্ঘ হয়েছে সিএনজি। এই গ্যাস অটোর জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। এর ফলে অটোর ভাড়া ফের বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। যদিও দিল্লিতে মূল্যবৃদ্ধির পর মঙ্গলবার […]

ইরানে ফের হামলা আমেরিকার, আত্মরক্ষা বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের

ওয়াশিংটন : পশ্চিম এশিয়ায় চলমান অস্থিরতার মধ্যে ইরানে ফের হামলা চালাল মার্কিন বাহিনী। সোমবার রাতে দক্ষিণ ইরানে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা। যদিও দক্ষিণ ইরানের কোন এলাকায় হামলা হয়েছে, তা মার্কিন সেনার বিবৃতিতে স্পষ্ট নয়। আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে […]

বুধের পর কমতে পারে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : তীব্র গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ। ঘর্মাক্ত গরম কমে হ্রাস পেতে পারে তাপমাত্রা। তবে, আগামী ২৪ ঘণ্টাও গরমের দাপট থেকে স্বস্তি মিলবে না। আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। আর্দ্রতার জন্যই এই অস্বস্তি বলে […]

ইতিহাসের পাতায় ২৬ মে

১. ভারতের রাজনীতি ও ক্ষমতা হস্তান্তর ২০১৪ (নরেন্দ্র মোদীর প্রথমবার শপথ গ্রহণ): স্বাধীন ভারতের ১৫-তম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী প্রথমবার শপথ গ্রহণ করেন। এই অনুষ্ঠানে সার্ক (SAARC) ভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়ে এক অভূতপূর্ব কূটনৈতিক ইতিহাস তৈরি করা হয়েছিল। ২. বিজ্ঞান, মহাকাশ ও দুর্যোগ ১৯৬৯ (অ্যাপোলো ১০-এর প্রত্যাবর্তন): চাঁদের কক্ষপথ সফলভাবে প্রদক্ষিণ করে মার্কিন মহাকাশযান […]