বুধের পর কমতে পারে গরম, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : তীব্র গরমের মধ্যে স্বস্তির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ। ঘর্মাক্ত গরম কমে হ্রাস পেতে পারে তাপমাত্রা। তবে, আগামী ২৪ ঘণ্টাও গরমের দাপট থেকে স্বস্তি মিলবে না।

আগামী ২ দিনের মধ্যে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। আর্দ্রতার জন্যই এই অস্বস্তি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

তবে, বুধবার থেকে বদলাতে পারে আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে বুধববারে পর কমবে বৃষ্টি। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৭ ডিগ্রি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 8 =