ওয়াশিংটন/তেহরান : পশ্চিম এশিয়া ও হরমুজ প্রণালী ঘিরে তীব্র উত্তেজনার মধ্যেই গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান, জর্ডন, মিশর, তুরস্ক ও বাহরিনের রাষ্ট্রনেতাদের সঙ্গে ফোনে আলোচনা করার পর ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালী খুলতে সম্মত হয়েছে এবং খুব শীঘ্রই তা স্বাভাবিক হবে। একই সঙ্গে আমেরিকা ও […]
Author Archives: News Desk
কলকাতা : অনুপ্রবেশকারী বাংলাদেশি অথবা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ দিল নবান্ন। ওই সমস্ত ‘হোল্ডিং সেন্টার’-এ সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। অনুপ্রবেশকারী সন্দেহে ধৃতেরা তো বটেই, যাঁরা এর আগে ধরা পড়েছিলেন এবং বন্দি ছিলেন, যাঁদের দেশের বাইরে পাঠানোর প্রক্রিয়া চলছে, তাঁদেরও সেখানে রাখা যাবে বলে জানিয়েছে রাজ্য […]
শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। তাঁর কথায়, তৃণমূলে কোনও আদর্শ নেই। রবিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার বলেন, “দেখুন, এই বিষয়ে মন্তব্য করা এখনও অনেক তাড়াতাড়ি, কিন্তু তৃণমূল দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না, এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ এটি এমন একটি দল যার পেছনে কোনও […]
ভোপাল : অভিনেত্রী ও মডেল ত্বিশা শর্মার রহস্যমৃত্যুর ঘটনায় নতুন মোড়। দিল্লি এইমস থেকে আসা চার সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল শনিবার ভোপাল এইমসে টুইশার দেহের পুনরায় ময়নাতদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে ভোপাল এইমস চত্বর ও মর্গ এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। গোটা হাসপাতাল কার্যত পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। ত্বিশা ভাই মেজর হর্ষিত জানিয়েছেন, […]
দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর মহেশপুর এলাকায় একটি ফিশারি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বোমা তৈরির সরঞ্জাম। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহেশপুর এলাকার একটি ফিশারির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা কিছু সন্দেহজনক জিনিস পড়ে থাকতে দেখেন। […]
নয়াদিল্লি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্কে আপত্তিকর মন্তব্যের জন্য লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে বিঁধলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। রবিবার এক ভিডিও বার্তায় সম্বিত বলেন, “বিরোধী দলনেতা রাহুল গান্ধী আবারও একটি উস্কানিমূলক মন্তব্য করেছেন। গতকাল এক সভায় রাহুল গান্ধী বলেন, আগামী এক বছরের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের পতন ঘটবে। রাহুল গান্ধী এই ধরনের […]
কলকাতা : রবিবাসরীয় সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল পরিদর্শন করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরও দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। বিশ্ব বাংলার মূর্তি প্রসঙ্গে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “এটা বানাতে তাদের কে বলেছিল? এমন মূর্তি বানানো উচিত কি না, সে বিষয়ে তারা কি জনগণের মতামত নিয়েছিল? বিশ্ব বাংলার […]
জেনেভা : ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো জানিয়েছে, চলমান ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ২০৪ জনে দাঁড়িয়েছে। সে দেশের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মোট ৮৬৭টি সন্দেহভাজন আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ২০৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং উগান্ডা ছাড়াও এই মহাদেশের আরও বেশ কয়েকটি দেশে […]
ফলতা : আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা আসনে পুনর্নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পুনর্নির্বাচনের গণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই কেন্দ্রে ভোটের সময় মোতায়েন ছিল ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। গণনাতেও জওয়ানেরা রয়েছেন। ফলতা থেকে বিজেপির টিকিটে লড়ছেন আইনজীবী দেবাংশু পান্ডা। এ ছাড়া, সিপিএম প্রার্থীর নাম শম্ভু […]
ওয়াশিংটন : হোয়াইট হাউসের সামনে চলল গুলি। ব্যাগ থেকে বন্দুক বার করে আচমকা গুলি চালাতে শুরু করে এক আততায়ী। এলোপাথাড়ি গুলিতে জখম হন পথচলতি এক জন। তবে আমেরিকার সিক্রেট সার্ভিস আধিকারিকদের পাল্টা গুলিতে ওই বন্দুকবাজ নিহত হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বন্দুকবাজের নাম নাসাইর বেস্ট। আনুমানিক ২১ বছর বয়সি ওই যুবক কেন হঠাৎ গুলি চালাল, […]










