Author Archives: News Desk

পশ্চিমবঙ্গে ১৭ আইএএস আধিকারিক বদল, বিধাননগর পুরনিগমের নতুন কমিশনার রবি আগরওয়াল

কলকাতা : রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল পশ্চিমবঙ্গ সরকার। একযোগে ১৭ জন ভারতীয় প্রশাসনিক সেবা (আইএএস) আধিকারিককে বদলি করা হয়েছে। শুক্রবার রাজ্যের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বিভিন্ন দফতরের সচিব, পুরনিগমের কমিশনার এবং একাধিক জেলার অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদমর্যাদার আধিকারিকদের এই স্থানান্তরের কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর পুরনিগমের কমিশনার পদ […]

সঙ্কটময় পরিস্থিতিতে দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কমল হাসানের

চেন্নাই : সঙ্কটময় পরিস্থিতিতে দেশকে ঐক্যবদ্ধ ও একজোট হওয়ার আহ্বান জানালেন কমল হাসান। শুক্রবার এক ভিডিও বার্তায় কমল হাসান বলেন, “ভারত আগেও ঐক্য ও সম্মিলিত ত্যাগের মাধ্যমে যুদ্ধ, ঘাটতি এবং বৈশ্বিক সংকট কাটিয়ে উঠেছে। এই মুহূর্তটি আবারও সেই একই জাতীয় চেতনার আহ্বান জানাচ্ছে।” পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংঘাতময় পরিস্থিতি প্রসঙ্গে এক ভিডিও বার্তায় এমএনএম প্রধান তথা অভিনেতা […]

বীরভূমের মল্লারপুরে তাজা বোমা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

বীরভূম : তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলার মল্লারপুরে। শুক্রবার সকালে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে একটি পুকুরের ধারে বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে। প্রায় ৩১টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দিয়েছে। বোমাগুলির উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে। স্থানীয় সূত্রের খবর, […]

সোনা পাপ্পু সংক্রান্ত মামলায় কলকাতায় অভিযানে ইডি, তল্লাশি কান্দিতেও

কলকাতা : সোনা পাপ্পু সংক্রান্ত মামলার তদন্তে সক্রিয় প্রবর্তন নির্দেশালয় (ইডি)। শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, সকাল থেকে কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের তিনটি পৃথক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে, মুর্শিদাবাদের কান্দিতে তল্লাশি অভিযান শুরু হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম […]

দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নয়াদিল্লি : দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ঋষি বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি উপহার দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এই সময়ে উপস্থিত ছিলেন জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝা-ও। নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়। দু’দিনের সফরে বৃহস্পতিবার দিল্লিতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের […]

পশ্চিমের জেলাগুলিতে হাঁসফাঁস গরম, উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চলছেই

কলকাতা : অসহ্য গরমে কাহিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গ অস্বস্তিতে ভুগলেও, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের সব জেলায় আপাতত বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক […]

ইতিহাসের পাতায় ২২ মে

১. বিজ্ঞান ও প্রযুক্তি (The Birth of Ethernet & Pac-Man) ১৯৭৩ (ইথারনেট আবিষ্কার): বিজ্ঞানী রবার্ট মেটকাফ (Robert Metcalfe) প্রথম ‘ইথারনেট’ (Ethernet)-এর ধারণা প্রকাশ করেন, যা আজকের লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) এবং তারযুক্ত ইন্টারনেট সংযোগের মূল ভিত্তি। ১৯৮০ (প্যাক-ম্যান রিলিজ): জাপানে ইতিহাসের অন্যতম জনপ্রিয় এবং আইকনিক আর্কেড গেম “Pac-Man” প্রথম মুক্তি পায়। এটি গেমিং দুনিয়ায় এক […]

পঞ্জিকা : ২২ মে, ২০২৬ (শুক্রবার)

আজ: ৭ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার, ইংরেজী: ২২ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ৮ জৈষ্ঠ্য, চান্দ্র: ৬ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ৮ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ১ জৈষ্ঠ্য ১৯৪৮, মৈতৈ: ৬ ইঙা, আসাম: ৭ জেঠ, মুসলিম: ৫-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৬:০০ এবং অস্ত: বিকাল ০৬:১০:২৭। চন্দ্র […]

শুক্রবার (২২ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি (Aries) মেষ রাশির জাতক-জাতিকাদের আজকে কর্মক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অত্যন্ত চিন্তাভাবনা করে নিজের অর্থ বিনিয়োগ করুন। সন্ধ্যায় বন্ধুদের সাথে কিছু ভালো সময় কাটানোর আশা রাখতে পারেন। ব্যবসায়িক পরিস্থিতি লাভজনক থাকবে এবং আপনি আপনার প্রিয়জনদের সমর্থন পাবেন। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বৃষ রাশি (Taurus) বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য […]

পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহানকে গুলি করে হত্যা মুজফফরাবাদে

নয়াদিল্লি : জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সংঘটিত জঙ্গি হামলার অন্যতম দুষ্কৃতীর চাঁই হামজা বুরহান পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) মুজফফরাবাদে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে নিহত হয়েছে। হামলায় তাকে একাধিক গুলি করা হয়। গুরুতর জখম অবস্থায় সঙ্গীরা তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ২৭ বছরের হামজা বুরহান ভারতের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-বদরের […]