বীরভূমের মল্লারপুরে তাজা বোমা উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

বীরভূম : তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূম জেলার মল্লারপুরে। শুক্রবার সকালে মল্লারপুর থানার অন্তর্গত কোট গ্রামে একটি পুকুরের ধারে বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণে তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

প্রায় ৩১টি বোমা বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে ফেলেছে এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দিয়েছে। বোমাগুলির উৎস ও উদ্দেশ্য নিয়ে তদন্ত চলছে।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে কোট গ্রামে একটি পুকুরের ধারে বাঁশ বাগানে বিপুল পরিমাণে তাজা বোমা দেখতে পাওয়া যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কে বা কারা বোমাগুলি রেখেছে, তা তদন্ত করে দেখছে পুলিশ। একসঙ্গে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 14 =