কলকাতা : আর জি করের ঘটনায় নতুন বিশেষ তদন্তকারী দল তৈরির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এই দল ঘটনার আগের রাতে নির্যাতিতার রাতের খাবার খাওয়ার সময় থেকে পরের দিন দেহ পোড়ানো পর্যন্ত গোটা ঘটনাক্রম এবং প্রমাণ লোপাটের অভিযোগ অনুসন্ধান করবে। সেই সংক্রান্ত রিপোর্ট কোর্টে জমা দেবে তারা। আদালত […]
Author Archives: News Desk
নয়াদিল্লি : ভারতে বন্ধ করে দেওয়া হল বহুল আলোচিত ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ‘এক্স’ অ্যাকাউন্ট। বৃহস্পতিবার ওই সংগঠনের সমাজ মাধ্যম এক্স হ্যান্ডল খুললে ‘আক্যাউন্ট উইথহেন্ড ইন ইন্ডিয়া’— এই বার্তা দেখতে পাওয়া যায়। উল্লেখ্য, ঘটনার সূত্রপাত কয়েক দিন আগের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি সূর্য কান্ত বেকার […]
কলকাতা : ভোট মিটলেও এখনই পশ্চিমবঙ্গ থেকে সরছে না কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। নির্বাচন পরবর্তী অশান্তি রুখতে এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামী ২০ জুন, ২০২৬ পর্যন্ত বাংলায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ২০ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পাঠানো এক ফ্যাক্স বার্তায় এই সিদ্ধান্তের কথা রাজ্যের মুখ্য সচিব, […]
হাওড়া : হাওড়ার প্রশাসনিক বৈঠক থেকে রাজনৈতিক নিয়োগে কর্মবিমুখদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নতুন কালেকটারেট ভবনে আয়োজিত বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আট ঘণ্টা তো দূরের কথা, আট মিনিটও দায়িত্ব পালন করেন না। দৃষ্টিভঙ্গি বদলান।”মুখ্যমন্ত্রী জানান, হাওড়া পৌরনিগমে মোট ১৭০০ কর্মীর মধ্যে প্রায় ৫০০ জন রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত। অভিযোগ, তাঁদের […]
কলকাতা : গ্রেফতার হতে পারেন এই আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজারহাট-গোপালপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা গায়িকা অদিতি মুন্সী এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তী। বৃহস্পতিবার দু’জনেই হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন। বিচারপতি জয়মাল্য সেনগুপ্ত তাঁদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সূত্রের খবর, দিনকয়েক আগে অদিতি ও দেবরাজের বিরুদ্ধে […]
কলকাতা : পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কলকাতা নিবাসী জাফর রিয়াজ ওরফে রিজভিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বুধবার এনআইএ তাকে গ্রেফতার করলেও বৃহস্পতিবার এই বিষয়ে সরকারিভাবে বিবৃতি জারি করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ধৃত ব্যক্তি ভারতের নিরাপত্তা সংক্রান্ত একাধিক অত্যন্ত গোপনীয় তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিচ্ছিল। ভারত-বিরোধী এক জঙ্গি ষড়যন্ত্র […]
ফলতা : দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট বুথে বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন। এদিন সকাল থেকে এখনও পর্যন্ত কোথাও কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সম্পূর্ণ নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন দুপুর তিনটে পর্যন্ত প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন […]
কলকাতা : হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত অভিষেক বন্দোপাধ্যায়কে রক্ষাকবচ দিলো কলকাতা হাই কোর্ট। ৩১ জুলাই পর্যন্ত তাঁকে রক্ষাকবচ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। হুমকি ও উস্কানিমূলক বক্তৃতার মামলায় আপাতত রক্ষাকবচ পেলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ৩১ জুলাই পর্যন্ত এই রক্ষাকবচ থাকবে। তবে অভিষেককে তদন্তে সহযোগিতা করতে হবে এবং পুলিশ […]
হাওড়া : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সকালে বেলুড় মঠ পরিদর্শন করেন। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দফতরে যান। তাঁর সফর ঘিরে এদিন মঠ চত্বরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। সঙ্গে ছিল ভক্তদের ব্যাপক ভিড়ও।মঠে পৌঁছে মুখ্যমন্ত্রী প্রথমে শ্রীরামকৃষ্ণ মন্দিরে পুজো দেন ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে তিনি স্বামী […]
কলকাতা : দক্ষিণবঙ্গবাসীর জন্য এখনই স্বস্তির কোনও খবর নেই। আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনার কথা আবহবিদরা শুনিয়েছিলেন, তা শেষ পর্যন্ত তৈরি হয়নি। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বাতাস (বর্ষা) ঢুকে পড়ার ফলে নতুন করে কোনও নিম্নচাপ তৈরির সম্ভাবনাও অত্যন্ত ক্ষীণ। ফলে, দিন কয়েকের টানা বৃষ্টিতে দক্ষিণবঙ্গ যে কিছুটা স্বস্তি পাবে, সেই […]









