ফলতায় চলছে পুনর্নির্বাচন, দুপুর তিনটে পর্যন্ত প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে

ফলতা : দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের নির্দিষ্ট বুথে বৃহস্পতিবার সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে পুনর্নির্বাচন। এদিন সকাল থেকে এখনও পর্যন্ত কোথাও কোনও বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। সম্পূর্ণ নির্বিঘ্নেই চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এদিন দুপুর তিনটে পর্যন্ত প্রায় ৭৪ শতাংশ ভোট পড়েছে। সকাল থেকেই বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে। দুপুরের চড়া রোদ উপেক্ষা করেই মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে আসছেন। যেকোনো ধরনের অশান্তি এড়াতে বুথ ও তার সংলগ্ন এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। বিকেলের পর এই ভোটদানের হার আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ছিল রাজ্যের শেষ দফার বিধানসভা ভোট। সেদিন ফলতা বিধানসভা কেন্দ্রের বেশ কিছু বুথে অনিয়মের অভিযোগ ওঠে। ইভিএমে কালি, টেপ লাগানোর মতো অভিযোগ পায় কমিশন।এরপরেই পুনর্নির্বাচনের দাবি ওঠে। কমিশন পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সেই পুনর্নির্বাচনই হচ্ছে এদিন। ভোটগণনা হবে আগামী ২৪ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − four =