কলকাতা : আর জি করের ঘটনায় নতুন বিশেষ তদন্তকারী দল তৈরির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার আদালতের নির্দেশ, সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এই দল ঘটনার আগের রাতে নির্যাতিতার রাতের খাবার খাওয়ার সময় থেকে পরের দিন দেহ পোড়ানো পর্যন্ত গোটা ঘটনাক্রম এবং প্রমাণ লোপাটের অভিযোগ অনুসন্ধান করবে।
সেই সংক্রান্ত রিপোর্ট কোর্টে জমা দেবে তারা। আদালত জানিয়েছে, সিবিআইকে পুনরায় ঘটনাস্থলে যেতে হবে। পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সব তথ্য এবং নথি খতিয়ে দেখতে হবে।
উল্লেখ্য, প্রায় দু’বছর আগে, ২০২৪ সালের আগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার।

