Author Archives: News Desk

এবার ঋণ শোধের পালা, উত্তরবঙ্গ সফরে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে গেলেন শুভেন্দু অধিকারী। বাগডোগরায় নেমে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, এ বার ঋণ শোধের পালা। তিনি জানান, ২০০৯ সাল থেকে বিজেপির পাশে উত্তরবঙ্গ। সরকারে আসার পর বিজেপির দেওয়া সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করা হবে। এবার থেকে প্রতিমাসে উত্তরবঙ্গে পৌঁছে যাবে রাজ্য মন্ত্রিসভা। এদিন উত্তরবঙ্গবাসীকে অভিনন্দন জানান […]

কেদারনাথের যাত্রাপথে ভূমিধস, সুরক্ষিত উদ্ধার ১০ হাজারের বেশি পুণ্যার্থী

রুদ্রপ্রয়াগ : আচমকাই ভূমিধসের ঘটনা ঘটল কেদারনাথের যাত্রাপথে। তবে, সুরক্ষিত অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রায় ১০ হাজার পুণ্যার্থীকে। শ্রী কেদারনাথ যাত্রা পথের সোনপ্রয়াগ ও গৌরিকুণ্ডের মধ্যবর্তী মুঙ্কটিয়া এলাকায় হঠাৎ ভূমিধস হয়, যার ফলে প্রধান সড়ক বন্ধ হয়ে যায়। এই প্রতিবন্ধকতার কারণে বহু তীর্থযাত্রী মাঝপথে আটকা পড়েন। রাতের অন্ধকার, খারাপ আবহাওয়া, পাহাড়ি অঞ্চলে ক্রমাগত ধসে পড়া ধ্বংসাবশেষ […]

রোমে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের, মোদীকে স্বাগত জানালেন জিওর্জিয়া

রোম : পাঁচ দেশীয় সফরের অন্তিম পর্যায়ে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সময় অনুযায়ী, মঙ্গলবার রাতে রোমে পৌঁছলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রবাসী ভারতীয়রা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতালির রোমে যে হোটেলে থাকছেন, সেখানে তাঁকে স্বাগত জানাতে সমবেত হন প্রবাসী ভারতীয়। নৃত্য ও সঙ্গীত-সহ বিভিন্ন ধরনের উপস্থাপনার মধ্য দিয়ে অভিবাদন জানানো […]

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তি চরমে, ভ্যাপসা গরমে নাভিশ্বাস অবস্থা

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি হলেও অস্বস্তি চরমে! রোদের তেজ ও আর্দ্রতার অস্বস্তিতে দুর্বিষহ অবস্থা। আপাতত বৃষ্টি নিয়ে কোনও সুখবর নেই। আন্দামানে যে জলীয় বাষ্প বর্ষার সহায়ক হয়েছে, সেই জলীয় বাষ্পই এখন অস্বস্তি কয়েক গুণ বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গে। তাপমাত্রা এখনও তেমন বেশি নয়। বেশির ভাগ জায়গায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। তবে আর্দ্রতার […]

ইতিহাসের পাতায় ২০ মে

ইতিহাসের পাতায় আজকের দিন ভারতে ভাস্কো দা গামার আগমন (১৪৯৮): ১৪৯৮ সালের ২০ মে পর্তুগালের নাবিক ভাস্কো দা গামা ভারতের কেরালা রাজ্যের কালিকট বন্দরে এসে পৌঁছান। এর মাধ্যমেই ইউরোপ থেকে ভারতে আসার নতুন জলপথ আবিষ্কৃত হয়, যা ব্যবসার ইতিহাসে এক বড় বদল এনেছিল। ব্লু জিন্সের পেটেন্ট লাভ (১৮৭৩): ১৮৭৩ সালের আজকের দিনে আধুনিক ‘ব্লু জিন্স’ […]

পঞ্জিকা : ২০ মে, ২০২৬ (বুধবার)

আজ: ৫ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার, ইংরেজী: ২০ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ৬ জৈষ্ঠ্য, চান্দ্র: ৪ বামন মাস, (মলমাস)১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ৬ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ৩০ বৈশাখ ১৯৪৮, মৈতৈ: ৪ ইঙা, আসাম: ৫ জেঠ, মুসলিম: ৩-জ্বিলহজ্জ-১৪৪৭ হিজরী। সূর্য উদয়: সকাল ০৪:৫৬:৩৭ এবং অস্ত: বিকাল ০৬:০৯:৩৩। চন্দ্র […]

বুধবার (২০ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ আপনার কথাবার্তায় বাড়তি সতর্কতা রাখা ভালো। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো কারণে মতভেদ হতে পারে। তবে ধৈর্য ধরলে সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। বৃষ রাশি: আজ আপনার দিনটি বেশ ভালো যাবে। আর্থিক উন্নতির যোগ রয়েছে। পরিবারের কোনো শুভকাজে অংশ নেওয়ার সুযোগ পেতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। মিথুন রাশি: আজ আপনার কাজের প্রশংসা […]

আর জি কর কাণ্ডে আদালতের দ্বারস্থ সঞ্জীব মুখোপাধ্যায়

কলকাতা : আরজি কর কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ-সহ তিন জনের গ্রেফতারি চেয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হয়েছেন নির্যাতিতার মা, যিনি এখন পানিহাটির বিজেপি বিধায়কও। তালিকায় নির্মল ছাড়াও আছেন সঞ্জীব মুখোপাধ্যায় ও সোমনাথ দে। সেই সঞ্জীব এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁকে মিথ্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে, এই দাবিতে মঙ্গলবার হাই কোর্টে যান […]

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তিতে পুরসভার নোটিস, বেআইনি নির্মাণ ঘিরে জোর রাজনৈতিক চাপানউতোর

কলকাতা :- রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক সম্পত্তি। কেএমসি আইনের ৪০০(১) ধারা অনুযায়ী লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে থাকা মোট ১৭টি ঠিকানায় নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমোদিত নকশার বাইরে […]

আর জি করের সেমিনার রুম ফের সিল করে দিতে হবে, সিবিআই-কে নির্দেশ হাইকোর্টের

কলকাতা : আর জি কর হাসপাতালের সেই সেমিনার রুম ফের সিল করে দিতে হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের উদ্দেশে মঙ্গলবার এমনটাই মন্তব্য করেছে হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের মন্তব্য, আরজি কর হাসপাতালের ওই ঘটনাস্থলকে ফের দ্রুত সিল করতে হবে। আর জি করের আগের ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের […]