Author Archives: News Desk

বাংলা থেকে গুণ্ডামি নির্মূল করা হবে, পার্কসার্কাসের ঘটনা প্রসঙ্গে শুভেন্দু

কলকাতা : বাংলা থেকে গুণ্ডামি নির্মূল করা হবে, পার্কসার্কাসের ঘটনা প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার পার্ক সার্কাস এলাকায় পাথর ছোড়ার ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বলেন, “কাশ্মীরে এখন আর এমন ঘটনা ঘটে না। বাংলায় মানুষ এক ধরনের শিথিলতায় অভ্যস্ত হয়ে পড়েছিল—তারা ভাবত যে সরকার তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেবে না। পুলিশ এখন থেকে […]

৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলার শুনানিতে সায় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বহুল চর্চিত ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি এবার আইনি লড়াইয়ের সর্বোচ্চ মঞ্চে পৌঁছল। সোমবার সুপ্রিম কোর্ট এই হাইপ্রোফাইল মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই মামলায় জড়িত সমস্ত পক্ষকে নোটিস বা আইনি সমন জারি করেছে। আগামী […]

চাকরিতে সংরক্ষণ, অনগ্রসর শ্রেণির তালিকার পুনর্বিবেচনা খতিয়ে দেখবে রাজ্য

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের অধীন চাকরি এবং সরকারি পদে অন্য অনগ্রসর শ্রেণির জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণির তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণিবিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভায়। বৈঠকের পর মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “নতুন করে তদন্ত হবে। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলা হয়েছে, রাজ্য সরকার সে বিষয়ে সিদ্ধান্ত […]

ভারত এখন এক নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

গোথেনবার্গ : ভারত এখন এক নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে, সুইডেনের গোথেনবার্গে জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “ভারতের তরুণ জনগোষ্ঠী, পরিকাঠামোর সম্প্রসারণ ভারতের প্রবৃদ্ধিকে নতুন গতি দিচ্ছে।” ইউরোপীয় শিল্প গোলটেবিল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “এখনকার এই উত্তপ্ত বৈশ্বিক পরিবেশে ভারত ও সুইডেনের মতো গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বিশেষ তাৎপর্যপূর্ণ। ভারত […]

জালিয়াতি কাণ্ডে গ্রেফতার উদয়ন–ঘনিষ্ঠ দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান

কোচবিহার : দিনহাটা পুরসভার বিল্ডিং প্ল্যান পাশ জালিয়াতি কাণ্ডে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঠিক তার আগেই উদয়নঘনিষ্ঠ দিনহাটা পুরসভার কর্মী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেফতার করেছিল পুলিশ। রবিবার মৌমিতাকে তিনদিনের পুলিশ হেফাজত হয়। দিনহাটা পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের খোঁজেও চলছিল পুলিশি তল্লাশি। রবিবার […]

সোনা পাপ্পুর হাজিরা ইডি-র দফতরে, বললেন তিনি নির্দোষ

কলকাতা : অবশেষে সোনা পাপ্পুর দেখা মিলল, আর এদিনই তিনি হাজিরা দিলেন ইডি-র দফতরে। একইসঙ্গে দাবি করলেন, তিনি নির্দোষ। সোমবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজিরা দেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু। গত ফেব্রুয়ারি মাসে রবীন্দ্র সরোবরের ঘটনায় নাম জড়ানোর পর থেকে তাঁর খোঁজ চলছিল। মাঝেমধ্যে সমাজমাধ্যমে লাইভ করলেও তাঁর খোঁজ মেলেনি। তাঁর বাড়িতে হানা দেয় […]

সপ্তম বেতন কমিশন গঠনেরও সিদ্ধান্ত, ডিএ নিয়ে হল না আলোচনা

কলকাতা : রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের জন্য সপ্তম রাজ্য বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই সিদ্ধান্ত হয়। গত সোমবারই নয়া মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তারপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, রাজ্যের সরকারী কর্মীদের জন্য বেতন কাঠামো সংশোধনের বিষয়টি আলোচনা হবে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে। ২০১৬ থেকে ২০১৯ […]

অন্নপূর্ণা যোজনা ও মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে চড়ার আশ্বাসে মন্ত্রিসভার অনুমোদন

কলকাতা  : “যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।” সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও […]

‘জনতার দরবার’ শুরু করলেন শুভেন্দু অধিকারী

কলকাতা : বিজেপি সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক সোমবার। নবান্নে ওই বৈঠকের আগে ‘জনতার দরবারে’ বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকাল ১০টার আগেই সল্টলেকের দলীয় কার্যালয়ে পৌঁছন। অভাব-অভিযোগের কথা জানাতে মানুষের ভিড় ছিল বিজেপির কার্যালয়ের বাইরে। কর্মসূচি শুরু হওয়ার কিছুক্ষণ পরই মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কক্ষ ছেড়ে বেরিয়ে যাওয়ার অনুরোধ জানান। কারণ, তাঁর কথায়, সাধারণ মানুষ ক্যামেরার সামনে […]

সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, বিজ্ঞপ্তি জারি নবান্নের

কলকাতা : কথা মতো কাজ করে দেখালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের যুবসমাজের জন্য সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করলো রাজ্য সরকার। এই মর্মে নবান্নের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি— প্রতিটি ক্ষেত্রেই চাকরির আবেদনের জন্য বয়সের ঊর্ধ্বসীমা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের অর্থ দফতরের অডিট শাখার জারি […]