Author Archives: News Desk

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রথম জেলা সফর, প্রশাসনিক বৈঠক করলেন পুলিশ কর্তাদের সঙ্গে

ডায়মন্ড হারবার  : ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। শনিবার ডায়মন্ড হারবারের সাগরিকা লজে প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং প্রশাসনিক কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সূত্রের খবর। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তারা এবং […]

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্তের ভুয়ো ইমেল, গ্রেফতার যুবক

কলকাতা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত সংক্রান্ত একটি ভুয়ো ইমেল পাঠানোর অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার খোলসা করে জানানো হয়েছে যে, ব্যক্তিগত শত্রুতার জেরে ওই যুবক এই ভুয়ো ইমেলটি পাঠিয়েছিল। গ্রেফতার হওয়া যুবকের নাম হাসনেম ইকবাল বলে জানা গেছে। পুলিশ […]

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি সেনাপ্রধান দ্বিবেদীর

নয়াদিল্লি : সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী শনিবার বলেছেন, পাকিস্তানকে অবশ্যই সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে কার্যকলাপ বন্ধ করতে হবে। নতুন দিল্লিতে সেনা সংবাদে বক্তব্য রাখতে গিয়ে উপেন্দ্র দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে এই কার্যকলাপ চালিয়ে যায়, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে, পাকিস্তান ভূগোলের […]

একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি

রায়গঞ্জ : বেআইনি আগ্নেয়াস্ত্র রাখার মতো একাধিক গুরুতর অভিযোগে অবশেষে গ্রেফতার হলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাস। শনিবার তাঁকে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ । ধৃত রন্তু দাসের বাড়ি রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকায় এবং তিনি স্থানীয় একটি ক্লাবের কর্মকর্তা হিসেবেও পরিচিত। পুলিশের এই পদক্ষেপের পর রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ […]

নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা : শনিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে নিজের প্রথম হাইপ্রোফাইল প্রশাসনিক সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তবে এই ব্যস্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর শুরু করার ঠিক আগেই একবারে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত কাজ শুরুর আগে তিনি সোজা পৌঁছে গেলেন টলিউডের মেগাস্টার তথা বিজেপির তারকা প্রচারক মিঠুন চক্রবর্তীর নিউটাউনের বাসভবনে। শনিবার সকালে […]

কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিধায়ক হেমন্ত বাগ

আরামবাগ : শুক্রবারের প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন হেমন্ত বাগ। আরামবাগের মায়াপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মুথাডাঙ্গা এলাকায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় অনিমা দাস ও সুনীল দাসের মাটির বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ের সময় একটি বিশাল গাছ ভেঙে পড়ে বাড়ির উপর। এতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও অল্পের জন্য […]

অভিষেকের নামে এফআইআর; বিজেপির প্রতিক্রিয়া, পাল্টা তৃণমূলের

কলকাতা : বিধানসভা নির্বাচনের প্রচারে উসকানিমূলক ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বড়সড় আইনি বিপাকে জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধাননগর উত্তর সাইবার ক্রাইম থানায় গত ১৫ মে দুপুরে তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এ প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “নির্বাচনের আগে ও পরে অভিষেক […]

ভোজশালার বিতর্কিত অংশ মন্দিরই, শুরু পূজার্চনাও

ধার : ভোজশালা চত্বরের বিতর্কিত অংশকে মন্দির বলেই ঘোষণা করেছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। শুক্রবার এই মামলার রায় দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি বিজয়কুমার শুক্ল এবং বিচারপতি অলোক অবস্থীর বেঞ্চ। মুসলিম পক্ষের মামলাকারীদের অন্য স্থানে উপাসনার পরামর্শ দেওয়া হয়েছে। উপাসনার জন্য রাজ্য সরকারের কাছে ভিন্ন স্থান চেয়ে নিতে মুসলিম পক্ষের কাছে আবেদন জানিয়েছেন বিচারপতি। এদিকে, ভোজশালা চত্বরের বিতর্কিত […]

২৬ মে কেরলমে বর্ষা ঢোকার সম্ভাবনা, এবারও সময়ের আগেই

নয়াদিল্লি : দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী ২৬ মে কেরলমে প্রবেশ করতে পারে। যদিও কেরলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হলো পয়লা জুন। আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সাধারণত পয়লা জুন কেরলমে […]

ইতিহাসের পাতায় ১৬ মে

ঐতিহাসিক ঘটনাবলি প্রথম লেজার (Laser) রশ্মির প্রদর্শন (১৯৬০): ১৯৬০ সালের ১৬ মে মার্কিন পদার্থবিদ থিওডোর মাইম্যান ক্যালিফোর্নিয়ার হিউজ রিসার্চ ল্যাবরেটরিতে প্রথম সফলভাবে লেজার রশ্মি তৈরি ও প্রদর্শন করেন। আধুনিক চিকিৎসাবিজ্ঞান থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ও শিল্পক্ষেত্রে এই আবিষ্কার এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রথম অস্কার (Oscar) প্রদান অনুষ্ঠান (১৯২৯): ১৯২৯ সালের ১৬ মে হলিউডের রুজভেল্ট […]