Author Archives: News Desk

তৃণমূলের অন্দরের পরিস্থিতিই আদালতের বিশৃঙ্খলার কারণ, মমতাকে ‘চোর চোর’ স্লোগান প্রসঙ্গে সমালোচনা শমীক ভট্টাচার্যের

নয়াদিল্লি : বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার দায় তৃণমূলের ওপরেই চাপালেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। শমীকবাবু জানান, এই সংস্কৃতি বিজেপির নয়। এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন ফের একবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেন তিনি বলেন, খুনের বদলে খুনের রাজনীতি বরদাস্ত নয়, রাজ্যে এবার থেকে […]

মমতাকে কটূক্তি, হাইকোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ

কলকাতা : এখন তিনি আর মুখ্যমন্ত্রী নন, এবার আইনজীবীর ভূমিকায় দেখা দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আইনজীবীর বেশে কলকাতা হাইকোর্টে আসেন মমতা। ভোট-পরবর্তী অশান্তির একটি মামলায় সওয়াল করতে হাইকোর্টে গিয়েছিলেন তৃণমূল নেত্রী। সওয়াল শেষে এজলাস থেকে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। মমতাকে লক্ষ্য করে কটূক্তি করেন আইনজীবীদের একাংশ। বেলা ১১টার কিছু আগে হাইকোর্ট […]

উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

কলকাতা : পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং। মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়। মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৯১.২৩ শতাংশ। ৪৯৬ পেয়ে প্রথম হয়েছেন […]

সীমান্ত সুরক্ষা প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের, দুধের গুণমান নিয়েও দিলেন বার্তা

কলকাতা : দেশের সীমান্ত সুরক্ষার গুরুত্বের কথা তুলে ধরলেন মন্ত্রী দিলীপ ঘোষ। একইসঙ্গে পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সমালোচনায় সরব হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূর্বতন সরকারের কাছে বারবার আবেদন করেছেন। রাজনাথ সিং এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করেছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫০০-৬০০ কিলোমিটার […]

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরমে অস্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ঝড়-বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। ঝড়-বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে। তবে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে […]

ইতিহাসের পাতায় ১৪ মে

ঐতিহাসিক ঘটনাবলি গুটিবসন্তের টিকার সফল পরীক্ষা (১৭৯৬): ১৭৯৬ সালের ১৪ মে ব্রিটিশ চিকিৎসক এডওয়ার্ড জেনার প্রথমবারের মতো গুটিবসন্তের (Smallpox) টিকা সফলভাবে প্রয়োগ করেন। এটি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম সেরা আবিষ্কার, যা কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা (১৯৪৮): ১৯৪৮ সালের ১৪ মে ইহুদি নেতা ডেভিড বেন-গুরিয়ন স্বাধীন ইসরায়েল রাষ্ট্র গঠনের ঘোষণা দেন। এর […]

পঞ্জিকা : ১৪ মে, ২০২৬ (বৃহস্পতিবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২ জ্যৈষ্ঠ ১৪৩৩। বার: বৃহস্পতিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: শুক্লপক্ষ ত্রয়োদশী। ত্রয়োদশী তিথি শুরু: ১৩ মে সকাল ০৮:১১ মিনিট থেকে। ত্রয়োদশী তিথি শেষ: ১৪ মে ভোর ০৬:৩০ মিনিটে। (এরপর চতুর্দশী শুরু)। নক্ষত্র: অশ্বিনী (সকাল ০৯:৪৬ পর্যন্ত), এরপর ভরণী নক্ষত্র শুরু। যোগ: ধৃতি (ভোর ০৬:৫৯ পর্যন্ত ছিল), বর্তমানে শূল […]

বৃহস্পতিবার (১৪ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের সুফল পাবেন। নতুন কোনো প্রকল্প শুরু করার জন্য দিনটি শুভ। পরিবারের ছোটদের সাথে আনন্দদায়ক সময় কাটবে। তবে আজ ব্যয় কিছুটা বাড়তে পারে। বৃষ রাশি: আজ আপনার ব্যক্তিত্ব ও সাহসের প্রশংসা হবে। আটকে থাকা সরকারি কাজগুলো আজ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি পাবে। প্রেম ও দাম্পত্যে মধুরতা বজায় […]

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩০০০ টাকা পাবেন মহিলারা, অযোগ্যদের শনাক্ত করতে কড়া তদন্তের নির্দেশ

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকারের নতুন সামাজিক সহায়তা প্রকল্প ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ নিয়ে বুধবার বড় ঘোষণা করলেন নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানান, পূর্ববর্তী ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পটিকে নতুন আঙ্গিকে সাজিয়ে এই প্রকল্প চালু করা হচ্ছে। এর আওতায় যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। তবে এই প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখতে অযোগ্য ও সন্দেহভাজন […]

কর্ণাটকে নতুন ইউনিফর্ম গাইডলাইন, হিজাবের অনুমতি, গেরুয়া শাল নিষিদ্ধ

বেঙ্গালুরু : কর্ণাটক সরকার রাজ্যের সরকারি, সরকারি অনুদানপ্রাপ্ত এবং বেসরকারি স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজগুলির জন্য নতুন ইউনিফর্ম নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় হিজাব পরার অনুমতি দেওয়া হয়েছে, তবে গেরুয়া শাল পরা নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকারের জারি করা হিজাব নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হলো। ​বুধবার শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারাপ্পা জানান, শিক্ষার্থীদের মানসিক […]