Author Archives: News Desk

১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগমে সিসি ক্যামেরায় নজর রাখবে সরকার

কলকাতা : রাজ্যের পুরসভা এলাকাগুলিতে নজরদারি চালাতে এবার সিসিটিভিতে মুড়ে ফেলা হবে এলাকা। রাজ্যের ১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগম এলাকায় সিসি ক্যামেরায় নজর রাখতে সক্রিয় হচ্ছে সরকার। পুর দফতর থেকে সরাসরি চলবে নজরদারি। বুধবার বিধানসভা থেকে এমনটাই জানিয়েছেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এবিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। রাজ্যের […]

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা, পরবর্তী শুনানি ২২ মে

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। বুধবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২২ মে। ঘটনার সূত্রপাত কলকাতায় আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের আবাসন এবং তাঁর একটি অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অভিযানকে কেন্দ্র করে। অভিযোগ, ইডি যখন তল্লাশি চালাচ্ছিল, তখন দু’টি জায়গাতেই সশরীরে হাজির হয়েছিলেন রাজ্যের প্রাক্তন […]

৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা  : “৭ দিনের মধ্যেই কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজ শুরু করতে হবে। কোনও ঢিলেঢালা চলবে না।” বুধবার এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ৪১ টি দফতরের সচিবদের নিয়ে বৈঠকে তিনি এই নির্দেশ দেন। মোদী সরকারের বিভিন্ন প্রকল্প এত দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হয় রাজ্যে চালুই করেনি অথবা ঠিক ভাবে রূপায়ণ করেনি বলে কেন্দ্রের অভিযোগ ছিল। প্রকল্প […]

শান্তনু সিনহা বিশ্বাসের গতিবিধি জানতে নিরাপত্তা অধিকর্তাকে চিঠি পাঠাল ইডি

কলকাতা : কলকাতা পুলিশের আধিকারিক শান্তনু সিনহা বিশ্বাসের বর্তমান অবস্থান এবং পোস্টিং সংক্রান্ত তথ্য জানতে চেয়ে নিরাপত্তা অধিকর্তাকে (ডিরেক্টরেট অফ সিকিউরিটি) চিঠি লিখল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি জানতে চেয়েছে, শান্তনু বাবু এই মুহূর্তে কোথায় কর্মরত এবং তাঁর ডিউটি কোথায় দেওয়া হয়েছে। ইডি সূত্রে খবর, তদন্তে সহযোগিতা করার জন্য ওই পুলিশ আধিকারিকের সিজিও কমপ্লেক্সে […]

স্কুল নিয়োগ দুর্নীতি, ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা তৈরির নির্দেশ

কলকাতা : পশ্চিমবঙ্গ স্কুল নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে বড়সড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। সমস্ত জেলা শাসকদের এক নির্দেশিকা পাঠিয়ে তথাকথিত “চিহ্নিত অযোগ্য” প্রার্থীদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, যাঁরা বেআইনিভাবে বা আর্থিক বিনিময়ে সরকারি স্কুলে শিক্ষক ও অশিক্ষক পদে চাকরি পেয়েছিলেন, তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া দ্রুত শেষ করতে বলা হয়েছে। শিক্ষা […]

পুর-অনুমোদিত নকশা না থাকলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : তিলজলার যে বাড়িতে আগুন লেগেছে, সেই বাড়ির কোনও অস্তিত্ব কলকাতা পুরসভার খাতায় বা নথিতে নেই| অথচ সেই বাড়িতেই ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার তদন্তকারীদের কাছে এই খবর জেনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিলেন। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সচিবের মাধ্যমে সিইএসসি-কে বলা হয়েছে, শহরে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই […]

অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিল রাজ্য

কলকাতা : শিক্ষা দফতরে নিয়োগ দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি মামলায় জড়িত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপে সিবিআই-কে ছাড়পত্র দিয়ে দিল রাজ্য সরকার৷ বুধবার নবান্নে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ এর পাশাপাশি সমবায় দুর্নীতি মামলায় অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধেও একই ছাড়পত্র দেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচাতে চার বছর ধরে এই ছাড়পত্র আটকে রেখেছিল পূর্বতন […]

তিলজলা অগ্নিকাণ্ডে গ্রেফতার কারখানার মালিক-সহ ২

কলকাতা : তিলজলাকাণ্ডে গ্রেফতার করা হল কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজারকে। মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি চারতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় দু’জনের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার সকাল রিপোর্ট পেশ করার আগেই দুজনকে গ্রেফতার করা হল। মঙ্গলবার দুপুরে টালিখোলা মসজিদের কাছে […]

সিবিএসই দ্বাদশের পরীক্ষার ফলাফল ঘোষিত, পাশের হারে ছেলেদের টেক্কা মেয়েদের

কলকাতা : প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)-র দ্বাদশের পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের এক মাস তিন দিনের মাথায় ঘোষণা করা হল পরীক্ষার ফলাফল। বিগত দু’বছরের মতোই এ বারও ১৩ মে ঘোষণা করা হল পরীক্ষার ফল। চলতি বছরে দ্বাদশের পরীক্ষা শুরু হয়েছিল ১৭ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ১০ এপ্রিল। মোট ১৮ লক্ষ পরীক্ষার্থী এ বার […]

ভবানীপুরে বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রাম নিয়ে শুরু জল্পনা

কলকাতা : জল্পনা ছিলই, আর তাই সত্যি হল। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন ছেড়ে দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভবানীপুরের বিধায়ক হিসেবে কাজ চালাবেন তিনি। বুধবার বিধানসভায় নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান ছিল। ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নিলেন মুখ্যমন্ত্রী। শপথবাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর দুই জায়গা থেকে নির্বাচিত হয়েছেন […]