কলকাতা : তিলজলাকাণ্ডে গ্রেফতার করা হল কারখানার মালিক জাফর নিশাদ ও ম্যানেজারকে।
মঙ্গলবার দুপুরে তপসিয়ার ৫০/১ জিজে খান রোডের একটি চারতলা বিল্ডিংয়ের দোতলায় আগুন লাগে। ঝলসে মৃত্যু হয় দু’জনের। ঘটনার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়। বুধবার সকাল রিপোর্ট পেশ করার আগেই দুজনকে গ্রেফতার করা হল।
মঙ্গলবার দুপুরে টালিখোলা মসজিদের কাছে পাঁচতলা বাড়ির ভিতরে থাকা চামড়ার কারখানায় আগুন লেগে যায়। মুহূর্তে ঘন ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। আতঙ্কে কর্মীরা দিশেহারা হয়ে বাথরুমে আশ্রয় নেন। পরে উদ্ধারকারীরা তাঁদের বাইরে বের করেন। হাসপাতালে নিয়ে গেলে দু’জনের মৃত্যু হয়।
গুরুতর জখম অবস্থায় আরও তিন জন চিকিৎসাধীন, যার মধ্যে দু’জনকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। গতকালই রাত ৯টার মধ্যে এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছিল।

