Author Archives: News Desk

পঞ্জিকা : ১২ মে, ২০২৬ (মঙ্গলবার)

১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ৩০ বৈশাখ ১৪৩৩। বার: মঙ্গলবার। ঋতু: গ্রীষ্মকাল। বিশেষ দ্রষ্টব্য: আজ বৈশাখ মাসের শেষ দিন। ২. তিথি ও নক্ষত্র তিথি: শুক্লপক্ষ একাদশী (মোহিনী একাদশী)। একাদশী তিথি শুরু: ১১ মে সকাল ১০:৪৬ মিনিট থেকে। একাদশী তিথি শেষ: ১২ মে সকাল ০৯:৩৮ মিনিটে (এরপর দ্বাদশী শুরু)। নক্ষত্র: উত্তরভাদ্রপদ (সকাল ০৮:৫০ পর্যন্ত), এরপর রেবতী নক্ষত্র […]

মঙ্গলবার (১২ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজ আপনার কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আটকে থাকা কোনো প্রকল্প পুনরায় শুরু হতে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ বাড়তি সতর্কতা প্রয়োজন। প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। বৃষ রাশি: আজ আপনার ব্যক্তিত্ব অন্যদের মুগ্ধ করবে। পারিবারিক কোনো বিবাদের শান্তিপূর্ণ সমাধান হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আজ দিনটি অত্যন্ত লাভজনক। স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুন। মিথুন রাশি: […]

টানা দশ ঘন্টার জেরা পর গ্রেফতার সুজিত বসু

কলকাতা : রাজ্যের পুর নিয়োগ দুর্নীতির জাল যে কত দূর ছড়িয়েছিল, তার নতুন ইঙ্গিত মিলল সোমবার। দীর্ঘ জেরা ও নথি খতিয়ে দেখার পর প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । রাজনৈতিক অন্দরে এই ঘটনাকে শুধুই আইনি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে না; বরং ক্ষমতার বদলের পর প্রশাসনিক সমীকরণ যে দ্রুত পাল্টাচ্ছে, তারই স্পষ্ট […]

রাজ্যে নতুন মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল

কলকাতা : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম ঘোষণা করেন। এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়াল আইআইটি কানপুরের প্রাক্তনী। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ। সেই কারণেই […]

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক খুনে ধৃত ৩ অভিযুক্তের ১৩ দিনের সিআইডি হেফাজত

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বিহার এবং উত্তর প্রদেশ থেকে তিন শার্প শ্যুটারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত এসিজেএম আদালতে পেশ করা হলে, বিচারক তাদের ১৩ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন। সিআইডি এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই খুনের নেপথ্যে থাকা ষড়যন্ত্র, অর্থের উৎস, অস্ত্র […]

দফতর বন্টন মুখ্যমন্ত্রীর, জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার

কলকাতা : মন্ত্রিসভার কাজ ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘোষণা, ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক তিন হাজার টাকা। ভোটের আগে সবচেয়ে চর্চিত প্রতিশ্রুতি নিয়ে ধোঁয়াশা কাটাল নবান্ন। দফতর বণ্টনেও আঞ্চলিক ভারসাম্যের ছাপ স্পষ্ট। মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া-যুবকল্যাণ। দায়িত্ব পেয়েই তাঁর হুঁশিয়ারি, “কলকাতার একটা উড়ালপুলের টাকায় গোটা উত্তরবঙ্গ […]

পুনর্নিয়োগ এবং বয়স্কদের নিয়োগ বাতিল, নবান্ন থেকে নির্দেশ

কলকাতা : ৬০ বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের। অবসরের পরেও নিযুক্ত আধিকারিক, বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টর, সরকার মনোনীত ডিরেক্টর, চেয়ারম্যানদের মেয়াদ শেষ বলে অনুমান প্রশাসনিক মহলে। তৃণমূল আমলে সরকারের বিভিন্ন বিভাগে বছরের পর বছর বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিক কাজ করছিলেন। প্রশাসনিক মহলের অনুমান, এঁদের প্রায় সবারই কাজ গেল। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য […]

সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : সোমবার নবান্নে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়ে দিলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হল। ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে নিয়োগের জট কাটবে, সুযোগ পাবেন বঞ্চিতরা। সেই প্রতিশ্রুতি রক্ষায় বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু […]

২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : মোথাবাড়ি কাণ্ড সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে এনআইএ। সোমবার শীর্ষ আদালতে ছিল মোথাবাড়ি কাণ্ডের শুনানি। সেখানেই আদালত সাফ জানায়, আগামী ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদার কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে […]

বিশ্বের কোনও শক্তি ভারতকে নত করতে পারে না : প্রধানমন্ত্রী

গির সোমনাথ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার গুজরাটের গির সোমনাথে, সোমনাথ মন্দিরের পুনর্নির্মিত মন্দিরটির উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ যোগ দেন। এই মহোৎসবে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের কোনও শক্তি ভারতকে নত করতে পারবে না। প্রধানমন্ত্রী বলেন, মাত্র কয়েক মাস আগেই আমি এখানে এসেছিলাম—ঠিক তখন, যখন আমরা ‘সোমনাথ স্বাভিমান পর্ব’ উদযাপন করছিলাম। প্রথমবার ধ্বংস […]