কলকাতা : বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে বিশ্বের সকল মাতৃশক্তিকে শ্রদ্ধা ও প্রণাম জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, “পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।” প্রসঙ্গত, প্রতি বছর মে মাসের দ্বিতীয় […]
Author Archives: News Desk
হুগলি : শনিবার রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তাল হয়ে উঠল হুগলির তারকেশ্বর। দুই দলের হাতাহাতি থামাতে গিয়ে গুরুতর জখম হন তারকেশ্বর থানার ওসি সুব্রত সাধু। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। রবিবার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বর পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, শনিবার সন্ধ্যারাতে […]
চেন্নাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হয়েই বিজয় ঘোষণা করলেন তামিলনাড়ুবাসী ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বিনামূল্যে। মাদক রুখতে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন, মহিলাদের নিরাপত্তা নিয়েও দিয়েছেন আশ্বাস। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। এছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। শপথ নেওয়ার পর বিজয় বলেন, “এই আবেগঘন […]
মুর্শিদাবাদ : বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি ভীষ্মদেব কর্মকার গ্রেফতার হলেন। শনিবার রাতে তাঁকে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে। জানা গেছে,ধৃতকে রবিবার বহরমপুর আদালতে পেশ করা হবে। ভীষ্মদেব কর্মকার বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বহরমপুরে ভোট পরবর্তী হিংসায় তাঁর নামে মামলা হয়েছিল। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা […]
নয়াদিল্লি : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়ে, বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করেন। সফরের শেষ দিনে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন ডঃ এস জয়শঙ্কর। ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরের সঙ্গে ঐতিহাসিক নেলসন দ্বীপে বক্তব্য রাখেন তিনি, যেখানে গিরমিতিয়ারা প্রথম এসেছিলেন। এছাড়াও দক্ষিণ ত্রিনিদাদে কৃষি-প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে […]
ঐতিহাসিক ঘটনাবলি নেলসন ম্যান্ডেলার শপথ গ্রহণ (১৯৯৪): ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন নেলসন ম্যান্ডেলা। এর মাধ্যমে দেশটিতে দীর্ঘ তিনশ বছরের শ্বেতাঙ্গ শাসনের আনুষ্ঠানিক অবসান ঘটে এবং বর্ণবৈষম্যহীন এক নতুন যুগের সূচনা হয়। মহাবিদ্রোহের সূচনা (১৮৫৭): ১৮৫৭ সালের ১০ মে মিরাটে সিপাহিরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহ শুরু […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৮ বৈশাখ ১৪৩৩। বার: রবিবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: শুক্লপক্ষ অষ্টমী। অষ্টমী তিথি শুরু: ৯ মে দুপুর ০২:১৩ মিনিট থেকে। অষ্টমী তিথি শেষ: ১০ মে দুপুর ১২:২০ মিনিটে। (এরপর নবমী শুরু)। নক্ষত্র: শতভিষা (সকাল ০৮:১১ পর্যন্ত), এরপর পূর্বভাদ্রপদ নক্ষত্র শুরু। যোগ: সৌভাগ্য (সকাল ০৯:৪৬ পর্যন্ত), এরপর শোভন যোগ […]
মেষ রাশি: আজ আপনার মধ্যে এক নতুন কর্মোদ্যম দেখা দেবে। সামাজিক কাজে অংশ নেওয়ার সুযোগ মিলতে পারে। আর্থিক দিক থেকে দিনটি লাভজনক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে খাবারের ব্যাপারে সতর্ক থাকুন। বৃষ রাশি: আজ আপনার অমীমাংসিত অনেক কাজ শেষ হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। বাড়ির পরিবেশে সুখ ও শান্তি বজায় থাকবে। প্রিয়জনের সাথে মনোমালিন্য […]
মালদা : মোথাবাড়ি কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । কালিয়াচক থেকে দুই দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতরা হলেন— কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সরয়ুল শেখ এবং সুজাপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি ইউসুফ শেখ । শুক্রবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, ভোট গণনার ঠিক […]
কলকাতা : শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার দায়িত্বভার গ্রহণের পরেই তাঁর ব্যক্তিগত সচিব (পিএস) এবং উপদেষ্টার নাম ঘোষণা করা হলো। দক্ষ ও অভিজ্ঞ আধিকারিকদের নিয়ে নিজের কোর টিম সাজাতে শুরু করেছেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীর পার্সোনাল সেক্রেটারি বা ব্যক্তিগত সচিব হিসেবে নিযুক্ত হলেন আইএএস শান্তনু বালা। ২০১৭ ব্যাচের […]








