কলকাতা : বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে বিশ্বের সকল মাতৃশক্তিকে শ্রদ্ধা ও প্রণাম জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, “পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।”
প্রসঙ্গত, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে মাতৃ দিবস পালন করা হয়। এ বছর ভারত-সহ বিশ্বের বহু দেশে ১০ মে মাতৃ দিবস পালিত হচ্ছে।
এই বিশেষ দিনে সমাজ ও পরিবারের প্রতি মায়েদের অবদানকে স্মরণ করে বিভিন্ন স্তরে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরাও সামাজিক মাধ্যমে শুভেচ্ছাবার্তা প্রকাশ করেছেন।

