নয়াদিল্লি : বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়ে, বিভিন্ন কর্মসূচিতে যোগ দেওয়ার পাশাপাশি প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করেন।
সফরের শেষ দিনে, প্রবাসী ভারতীয়দের সঙ্গে কথা বলেন ডঃ এস জয়শঙ্কর। ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসরের সঙ্গে ঐতিহাসিক নেলসন দ্বীপে বক্তব্য রাখেন তিনি, যেখানে গিরমিতিয়ারা প্রথম এসেছিলেন।
এছাড়াও দক্ষিণ ত্রিনিদাদে কৃষি-প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন জয়শঙ্কর। নেলসন আইল্যান্ডে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, “প্রধানমন্ত্রী মোদী তাঁর এই সফরকালে ষষ্ঠ প্রজন্ম পর্যন্ত ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া (ওসিআই) কার্ড প্রদানের ঘোষণা করেছেন। আমি জানতে পেরেছি, হাই কমিশনে প্রাপ্ত ওসিআই আবেদনের সংখ্যা বাড়ছে এবং যাঁদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র নাও থাকতে পারে, তাঁদের সহায়তা করাই আমাদের প্রচেষ্টা থাকবে।”

