Author Archives: News Desk

আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল। সোমবার নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এ কথা জানান। আয়ুষ্মান ভারত হল ভারত সরকারের একটি প্রধান স্বাস্থ্য বিমা প্রকল্প। ২০১৮ সালে এটি চালু করা হয়েছিল। সরকারি অর্থায়নে পরিচালিত বিশ্বের এই বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি তৃণমূল সরকার বিরোধিতা […]

জনগণনার কেন্দ্রীয় নির্দেশ কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা  : জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশ কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকার জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৬ জুন, ২০২৫-এর নির্দেশ দীর্ঘদিন কার্যকর করেনি। বর্তমান সরকার অবিলম্বে সেই প্রশাসনিক নির্দেশ কার্যকর করেছে। প্রসঙ্গত, জনগণনা দু’টি ধাপে সম্পন্ন হবে। প্রথম […]

শিক্ষা অধিকর্তাকে (ডিএমই) দ্রুত সরাতে মুখ্যমন্ত্রীকে চিঠি পিবিটি-র

কলকাতা : পশ্চিমবঙ্গের চিকিৎসা শিক্ষা অধিকর্তা (ডিএমই) ডঃ ইন্দ্রজিৎ সাহাকে অবিলম্বে অপসারণের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিল পিপলস ফর বেটার ট্রিটমেন্ট (পিবিটি)। আবেদনে পিবিটি-র সভাপতি ডাঃ কুণাল সাহা লিখেছেন, আপনার সদয় ও জরুরি হস্তক্ষেপ কামনা করছি। ডঃ সাহার অতীত অত্যন্ত কলঙ্কিত এবং তিনি পশ্চিমবঙ্গের ডিএমই-র মতো চিকিৎসা শিক্ষার এই গুরুত্বপূর্ণ পদে শুধুমাত্র তৎকালীন মুখ্যমন্ত্রী […]

কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : “লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে”? পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। তবে সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাধারণ মানুষের মনের শঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” তিনি জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা […]

সীমান্তসুরক্ষা : ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ

কলকাতা : সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হল। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। সীমান্তে জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, […]

৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার

কলকাতা : যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। এছাড়া ছিলেন কিছু প্রশাসনিক কর্তাব্যক্তিরা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির ৩২১ জন শহিদের প্রতি […]

নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক: জননিরাপত্তা ও সুশাসনে জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: পুরোদমে কাজে নেমে পড়লেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে পদার্পণ করে তিনি এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। মুখ্যমন্ত্রীর এই প্রথম বৈঠকের মূল লক্ষ্য ছিল রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা এবং প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা। শীর্ষ আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক এদিন নবান্নে আয়োজিত এই পর্যালোচনা […]

সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু’জনে

কলকাতা : সল্টলেকের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’জনে বৈঠকে বসেন। সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সল্টলেকের বিএইচ ব্লকে শমীকের পৈতৃক বাড়ি। সেখানে পৌঁছন শুভেন্দু। ভিতরে গিয়ে দেখা করেন শমীকের সঙ্গে। তার পর শমীকের সঙ্গে একই গাড়িতে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের উদ্দেশে […]

আত্মনির্ভরশীল ভারত গড়ার ক্ষেত্রে প্রযুক্তি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি : জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রযুক্তির গুরুত্বের কথা তুলে ধরে তিনি জানান, আত্মনির্ভরশীল ভারত গড়ার ক্ষেত্রে প্রযুক্তি প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার এক্স মাধ্যমে জানান, “জাতীয় প্রযুক্তি দিবসের শুভেচ্ছা। আমরা গর্বের সঙ্গে স্মরণ করি আমাদের বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠাকে, যার ফলে ১৯৯৮ সালে পোখরানে সফল পরীক্ষা […]

কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় বিমানের টায়ারে আগুন, সমস্ত যাত্রী সুরক্ষিত

কাঠমান্ডু : নেপালের কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের সময় আগুন ধরে গেল একটি বিমানে। তুরস্কের ওই বিমানে ২৭৮ জন যাত্রী ও ১১ জন ক্রু সদস্য ছিলেন। আগুন নেভানোর পর সমস্ত যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে উদ্ধার করা হয়। এসপি রাজকুমার সিলাওয়াল বলেন, তুর্কি এয়ারলাইন্সের টিকে ৭২৬ বিমানটি ইস্তানবুল থেকে কাঠমান্ডু এসেছিল। অবতরণের সময় বিমানের টায়ারে আগুন […]