কলকাতা : সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হল। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। সীমান্তে জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের অনিচ্ছার জন্য একটা নির্দিষ্ট ভোটারকে বাঁচাতে জমি অধিগ্রহণ করতে দেয়নি। সরকারের সংশ্লিষ্ট বিভাগ জমি প্রস্তুত করে রেখেছে। সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) যতটা জমি চেয়েছে ততটাই পাবে। তবে কতটা, তা আইনসঙ্গতভাবে খতিয়ে দেখা হচ্ছে। আগের সরকারের মতো আলটপকা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না।
এদিন মন্ত্রিসভার বৈঠকে ছিলেন বিভিন্ন প্রশাসনিক কর্তাব্যক্তি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

