কলকাতা : মাথা নট করে বিধানসভায় প্রবেশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার বিধানসভায় প্রবেশের পূর্বে শ্রদ্ধার নিদর্শনস্বরূপ বিধানসভার সিঁড়িতে মাথা নত করেন। বিধানসভা চত্বরে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বিধায়ক হিসেবে শপথ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও মন্ত্রী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান প্রসঙ্গে প্রোটেম স্পিকার […]
Author Archives: News Desk
◆ কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন অমিত শাহও নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় সংকটময় পরিস্থিতিতে দেশবাসীকে একগুচ্ছ আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়ে নিজের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত স্পেশ্যাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি-র কাছে ইতিমধ্যেই এই মর্মে নির্দেশ গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী […]
পুণে : মহারাষ্ট্রের পুণে-তে ফের বিপত্তি, ভেঙে পড়ল একটি প্রশিক্ষণ বিমান। পুণে গ্রামীণ পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বারামতী বিমানবন্দরের কাছে একটি প্রশিক্ষণ বিমান ভেঙে পড়ে। ওই বিমানে একজন পাইলট ছিলেন, তিনি গুরুতর চোট পাননি। পুণে গ্রামীণ পুলিশের এসপি সন্দীপ সিং গিল বলেন, “বুধবার সকাল প্রায় ৮:৫০ মিনিটে বারামতী বিমানবন্দরের সংলগ্ন গোজুবাভি গ্রামের কাছে রেড বার্ড […]
পুদুচেরি : কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ফের একবার এনডিএ সরকার। বুধবার সকালে পুদুচেরির মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন এন রাঙ্গাস্বামী। সর্বভারতীয় এন আর কংগ্রেস (এআইএনআরসি)-এর নেতা এন রাঙ্গাস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান পুদুচেরির উপ-রাজ্যপাল কে কৈলাশনাথন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়াও বিজেপি নেতা এ নমঃসিভায়াম পুদুচেরি সরকারের মন্ত্রিসভার […]
ঐতিহাসিক ঘটনাবলি ভারতের রাজ্যসভার প্রথম অধিবেশন (১৯৫২): ১৯৫২ সালের ১৩ মে ভারতের সংসদের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এটি ভারতের গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি মাইলফলক ছিল। প্রথম আধুনিক ম্যারাথন দূরত্ব নির্ধারণ (১৯০৮): ১৯০৮ সালের লন্ডন অলিম্পিকের জন্য আজকের দিনে ম্যারাথনের দূরত্ব ২৬ মাইল ৩৮৫ গজ (৪২.১৯৫ কিমি) নির্দিষ্ট করা হয়। এই […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ১ জ্যৈষ্ঠ ১৪৩৩। বার: বুধবার। ঋতু: গ্রীষ্মকাল। বিশেষ দ্রষ্টব্য: শুভ জ্যৈষ্ঠ মাসারম্ভ। ২. তিথি ও নক্ষত্র তিথি: শুক্লপক্ষ দ্বাদশী। দ্বাদশী তিথি শুরু: ১২ মে সকাল ০৯:৩৮ মিনিট থেকে। দ্বাদশী তিথি শেষ: ১৩ মে সকাল ০৮:১১ মিনিটে (এরপর ত্রয়োদশী শুরু)। নক্ষত্র: রেবতী (সকাল ০৯:০৫ পর্যন্ত), এরপর অশ্বিনী নক্ষত্র শুরু। যোগ: সুকর্মা (সকাল […]
মেষ রাশি: জ্যৈষ্ঠের প্রথম দিনটি আপনার জন্য নতুন উদ্দীপনা নিয়ে আসবে। কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক মজবুত হবে। তবে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বৃষ রাশি: আজ আপনার পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন। কোনো পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ আপনার মন ভালো করে দেবে। স্বাস্থ্যের […]
কলকাতা : তিলজলাতে অগ্নিকাণ্ডে মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দু’টি ইঞ্জিন। অগ্নিদ্বগ্ধ কয়েক জনকে উদ্ধার করেন দমকল কর্মীরা। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মধ্যে দু’জনকে মৃত বলে জানান। মঙ্গলবার দুপুরে তিলজলার একটি পাঁচতলা আবাসনে আগুন লাগে। ঘটনায় কয়েক জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে […]
কলকাতা : গ্রেফতার করা হল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার দেশপ্রিয় পার্ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, গর্গকে গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার-এর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। কলকাতা উত্তরের ডিইও-র অভিযোগের ভিত্তিতে এদিন গর্গকে গ্রেফতার করা হয়। গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মূল অভিযোগ, ভোটের দিন তিনি ইভিএম নিয়ে […]
কলকাতা : নবান্নে ক্ষমতার পালাবদল হতেই বিকাশ ভবনে শুরু হয়েছে গণ-ইস্তফার পালা। সোমবার স্কুল শিক্ষা সচিবের কাছে নিজেদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। নতুন সরকার শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের যে ইঙ্গিত দিয়েছিল, এই জোড়া ইস্তফা তাকেই আরও ত্বরান্বিত করল বলে মনে করছে ওয়াকিবহাল […]









