কলকাতা : শুক্রবার কলকাতায় পা রেখেই দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে কলকাতায় পৌঁছন অমিত শাহ। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পরে কে হবেন মুখ্যমন্ত্রী ও কারা থাকবেন মন্ত্রিসভায়, তা ঠিক করতেই তাঁর বঙ্গে আগমন। এ ছাড়া, শনিবার নতুন মন্ত্রিসভার শপথেও থাকবেন তিনি। শুক্রবার সকালে বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে […]
Author Archives: News Desk
কলকাতা : ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করল। সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি বছরে পাশের হার ৮২.৮৩ শতাংশ। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি। এবারের […]
কলকাতা : শপথ গ্রহণের দিন অর্থাৎ শনিবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর আশঙ্কা তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। বিশেষ করে বিকেলের পর থেকে রাতের মধ্যে তিলোত্তমায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬.৬ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় […]
ঐতিহাসিক ঘটনাবলি বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস: রেড ক্রসের প্রতিষ্ঠাতা হাঁরি দ্যুনঁ-র জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই দিনে বিশ্বব্যাপী মানবিক সেবার স্বীকৃতিস্বরূপ দিবসটি পালিত হয়। ভি-ই ডে (Victory in Europe Day, ১৯৪৫): ১৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানি আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করে। এর মাধ্যমে ইউরোপে দীর্ঘ ছয় বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান […]
১. বাংলা তারিখ বঙ্গাব্দ: ২৬ বৈশাখ ১৪৩৩। বার: শুক্রবার। ঋতু: গ্রীষ্মকাল। ২. তিথি ও নক্ষত্র তিথি: শুক্লপক্ষ ষষ্ঠী। ষষ্ঠী তিথি শুরু: ৭ মে সন্ধ্যা ০৬:১৪ মিনিট থেকে। ষষ্ঠী তিথি শেষ: ৮ মে বিকেল ০৪:২৮ মিনিটে। নক্ষত্র: শ্রবণ (ভোর ০৬:১৯ পর্যন্ত), এরপর ধনিষ্ঠা নক্ষত্র শুরু। যোগ: প্রীতি (দুপুর ০২:০৪ পর্যন্ত), এরপর আয়ুষ্মান যোগ শুরু। করণ: তৈতিল […]
কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা ভঙ্গ করার আদেশ জারি করলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ন রবি। বৃহস্পতিবার লোকভবন থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, আজ থেকেই এই আদেশ কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (বি) উপধারায় বর্ণিত ও অর্পিত ক্ষমতাবলে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল শ্রী আর. এন. রবি, ৭ মে ২০২৬ […]
কলকাতা : বৃহস্পতিবার কালীঘাটে এসে বিজেপি, নির্বাচন কমিশন ও প্রশাসনের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি অভিযোগ করেন, “বেইমানির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। বিজেপি, ইসি এবং আন্ডারগ্রাউন্ডে থাকা কিছু লোক মিলে এই পরিস্থিতি তৈরি করেছে।” উত্তরপ্রদেশের ভোটের অভিজ্ঞতার কথা তুলে ধরে অখিলেশ দাবি করেন, ইউপিতেও একইভাবে আধিকারিক বদলি […]
কলকাতা : ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে যদি না হারাতাম, তাহলে চন্দ্রনাথের হত্যা হতো না। বৃহস্পতিবার বারাসত হাসপাতাল থেকে বেরোনোর সময়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দুু অধিকারী। বারাসত হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল চন্দ্রনাথের দেহ। শুভেন্দু সেখানে গিয়েছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে সংবাদমাধ্য়মের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘একটি নিষ্পাপ, শিক্ষিত তরুণকে খুন করা হল শুধুমাত্র বিজেপির শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক […]
নয়াদিল্লি : দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাঁকে দেখেই স্লোগান তোলেন বেশ কিছু সহযাত্রী। নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘এটা কোনও ‘নাগরিক ক্ষোভ’ নয়। এটা হেনস্থা এবং বিমানের ভিতর আমার নিরাপত্তার লঙ্ঘন। কোনও ভাবেই […]
কলকাতা : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেটে (নিউ মার্কেট) বুলডোজ়ার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙচুরের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ভাঙচুরের ঘটনায় গত বুধবার বিকেলে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও চারজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। মামলাকারীর […]










