Author Archives: News Desk

বিমানে যাত্রীদের ক্ষোভের মুখে মহুয়া মৈত্র

নয়াদিল্লি : দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন তিনি। অভিযোগ, তাঁকে দেখেই স্লোগান তোলেন বেশ কিছু সহযাত্রী। নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘এটা কোনও ‘নাগরিক ক্ষোভ’ নয়। এটা হেনস্থা এবং বিমানের ভিতর আমার নিরাপত্তার লঙ্ঘন। কোনও ভাবেই […]

নিউ মার্কেটে বুলডোজ়ার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙচুরের অভিযোগ, জনস্বার্থ মামলা দায়ের

কলকাতা : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেটে (নিউ মার্কেট) বুলডোজ়ার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙচুরের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ভাঙচুরের ঘটনায় গত বুধবার বিকেলে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও চারজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ। মামলাকারীর […]

পুলিশ আধিকারিকের নাক ফাটানোর অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর

হুগলি : পুলিশ আধিকারিককে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ও তাঁর দুই সঙ্গী। সূত্রের খবর, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। তালা খুলতে গেলে বাধা দেন ওই কাউন্সিলর ও […]

সংখ্যাগরিষ্ঠতা চ্যালেঞ্জ, লোকভবনে রাজ্যপালের সঙ্গে কথা বিজয়ের

চেন্নাই : কংগ্রেসের সমর্থনের পরও ম্যাজিক ফিগার থেকে দূরে টিভিকে। ফলে সরকার গড়তে পারছেন না তিনি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হলেই টিভিকে প্রধান বিজয় শপথ নিতে পারবেন। তামিলনাড়ুর রাজ্যপাল চাইছেন, রাজ্যে একটি স্থিতিশীল সরকার থাকুক। তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বৃহস্পতিবার চেন্নাইয়ের লোক ভবনে তামিলগা ভেট্রি কাজাগামের প্রধান থিরু সি. জোসেফ বিজয়কে আমন্ত্রণ জানান। বৈঠকে রাজ্যপাল জানান, সরকার […]

চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা শমীক ভট্টাচার্যর

উত্তর ২৪ পরগনা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুনের ঘটনায় কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বারাসত মেডিক্যাল কলেজে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পরে শমীক বলেন, ভারতের যে প্রান্তে যত অনুপ্রবেশ ঘটেছে, তার কেন্দ্রবিন্দু এই বারাসত-মধ্যমগ্রাম অঞ্চল। এখানে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজকর্ম চলে। জাল আধার কার্ড, ভোটার কার্ড সংগ্রহ করে অনুপ্রবেশকারীরা গোটা দেশে ছড়িয়ে […]

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ, উৎকন্ঠায় পরীক্ষার্থীরা

কলকাতা : চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার, ৮ মে প্রকাশিত হবে। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে, দশটা পনেরো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। পর্ষদ জানিয়েছে, www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে। এবার পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের […]

বিহারে সম্রাট–সরকারের সম্প্রসারণ, শপথ নিলেন নতুন মন্ত্রীরা

পটনা : বিহারের নতুন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ হল বৃহস্পতিবার। বিজেপি ও জেডিইউ-র বিধায়করা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা প্রমুখ। পটনার গান্ধী ময়দানে হয় শপথগ্রহণ অনুষ্ঠান। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর […]

পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য ও পুদুচেরিতে উঠে গেল এমসিসি, বলবৎ থাকছে ফলতায়

নয়াদিল্লি : পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে আদর্শ নির্বাচনী আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) তুলে নিল নির্বাচন কমিশন। গত ১৫ মার্চ ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছিল পশ্চিমবঙ্গ, অসম, কেরলম, তামিলনাড়ু এবং পুদুচেরিতে। ওই দিন থেকে আদর্শ নির্বাচনবিধি বলবৎ হয়ে যায়। গত ৪ মে ভোটের ফল প্রকাশিত হয়েছে। তাই এই চার রাজ্য এবং […]

চন্দ্রনাথ খুনের ঘটনায় সিট গঠন, তদন্তকারী দলে সিআইডিও

কলকাতা : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের হত্যার তদন্তে এ বার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হল। এই তদন্তকারী দলে রাজ্য পুলিশের আধিকারিকদের পাশাপাশি সিআইডি-র আধিকারিকেরাও রয়েছেন। তবে কত জন সদস্যকে নিয়ে এই সিট গঠিত হয়েছে, তা আপাতত স্পষ্ট নয়। বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর ডিজি প্রবীণ কুমার মধ্যমগ্রামের ঘটনাস্থলে যান। রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ […]

থমথমে পরিস্থিতি, ছেলের খুনিদের শাস্তি চাইলেন চন্দ্রনাথের মা

মধ্যমগ্রাম : বুধবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের গুলিতে নৃশংস ভাবে খুন হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার দোলতলা ও মধ্যমগ্রাম চৌমাথার মাঝে দোহারিয়া এলাকায়। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল খতিয়ে দেখতে যায় সিআইডি টিম। এলাকা এখনও থমথমে রয়েছে। শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ককে গুলি করে খুনের ঘটনার প্রতিবাদে ৬০ নম্বর জাতীয় সড়কের […]