কলকাতা : চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল শুক্রবার, ৮ মে প্রকাশিত হবে। সকাল সাড়ে ৯টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে, দশটা পনেরো থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা।
পর্ষদ জানিয়েছে, www.wbbsedata.com, www.wbbse.wb.gov.in, www.iResults.in এই ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে। এবার পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। চলতি বছরের ২ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলে।
৯ লক্ষ ৭১ হাজারের বেশি ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিল। পরীক্ষার ফল ঘোষণার আগে এই মুহূর্তে উৎকন্ঠায় পরীক্ষার্থীরা।

