হুগলি : পুলিশ আধিকারিককে মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন শ্রীরামপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর রাজেশ শা ও তাঁর দুই সঙ্গী। সূত্রের খবর, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। তালা খুলতে গেলে বাধা দেন ওই কাউন্সিলর ও তাঁর দলবল। পুলিশের সঙ্গে বচসা চলাকালীন রাজেশ এক পুলিশ আধিকারিকের মুখে ঘুষি মারেন। তাঁর নাক ফেটে রক্ত ঝরতে থাকে। এই ঘটনায় বৃহস্পতিবার ওই কাউন্সিলর-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়। রাজেশ বলেন, বচসা হয়েছিল তবে নাক ফাটাইনি।
তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধানে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হয়েছিল।
সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি-সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়। একটা ঝামেলা হয়েছে কিন্তু কারও গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছে। সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হল।

