নিউ মার্কেটে বুলডোজ়ার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙচুরের অভিযোগ, জনস্বার্থ মামলা দায়ের

কলকাতা : বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই কলকাতার ঐতিহ্যবাহী হগ মার্কেটে (নিউ মার্কেট) বুলডোজ়ার দিয়ে অবৈধ নির্মাণ ভাঙচুরের অভিযোগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।

শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ভাঙচুরের ঘটনায় গত বুধবার বিকেলে চারজনকে গ্রেফতার করা হয়েছিল। পরে আরও চারজনকে গ্রেফতার করেছে নিউ মার্কেট থানার পুলিশ।

মামলাকারীর আবেদন, যে পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত করে পদক্ষেপ নিতে হবে। এ ছাড়াও রাজ্যের অন্যত্র যেখানে যেখানে এই ভাঙচুরের ঘটনা চলছে সেখানেও আদালতের হস্তক্ষেপের আবেদন করা হয়েছে।

সোমবার, ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল। এর পরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির খবর উঠে আসে।

মঙ্গলবার রাতে কলকাতার হগ মার্কেট এলাকায় বিজেপির একটি বিজয় মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পুলিশ সূত্রে খবর, এই মিছিলের অনুমতি থাকলেও বুলডোজ়ার নিয়ে যাওয়ার ছাড়পত্র ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + eight =