নয়াদিল্লি : দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানে যাত্রীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির একটি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছিলেন তিনি।
অভিযোগ, তাঁকে দেখেই স্লোগান তোলেন বেশ কিছু সহযাত্রী। নিজের এক্স-হ্যান্ডলে তিনি লেখেন, ‘এটা কোনও ‘নাগরিক ক্ষোভ’ নয়। এটা হেনস্থা এবং বিমানের ভিতর আমার নিরাপত্তার লঙ্ঘন।
কোনও ভাবেই এই দুর্বৃত্তরা বিমানের ভিতরে এই ধরনের হেনস্থা করে পার পেয়ে যেতে পারে না।’ ইন্ডিগো উড়ান সংস্থাকে এই ঘটনায় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছেন মহুয়া।

